• লিড নিউজ
  • রাজনীতি

এনসিপিকে জামায়াতের আরেকটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে: রাশেদ

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তার দাবি, এনসিপিকে ধীরে ধীরে জামায়াতে ইসলামীর আরেকটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হচ্ছে।

রোববার (৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খান এ মন্তব্য করেন।

পোস্টে তিনি বলেন, ‘এনসিপিকে জামায়াতের আরেকটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে। হয়তো আমাদের নাহিদ-আসিফরা নিজেরাও বুঝতেছে না, কিভাবে এনসিপিকে দখল করছে জামায়াত-শিবির।’

রাশেদ খানের দাবি, এনসিপির অন্যতম নেতা আসিফ মাহমুদ অতীতে এ বিষয়ে সোচ্চার থাকলেও বর্তমানে তিনি জামায়াত-শিবিরের কর্মীদের দলে অন্তর্ভুক্ত করছেন।

তিনি বলেন, ‘জামায়াতের প্রতিষ্ঠান না হয়ে এনসিপি একটি নতুন দল হিসেবে নতুনভাবে দাঁড়াতে পারতো। বাংলাদেশে নতুন দল বা শক্তির বিকাশের বাস্তবতা ও প্রয়োজনও ছিলো। কিন্তু জামায়াত থাকতে আরেকটি জামায়াতের ‘প্রোম্যাক্স’ দলের প্রয়োজন ছিলো না।’

বিএনপির এই নেতা আরও দাবি করেন, এনসিপির রাজনৈতিক যাত্রা শুরু থেকেই জামায়াত-শিবিরের প্রভাবের মধ্যে রয়েছে।

তার ভাষ্য, ‘৮০ শতাংশ জামায়াত-শিবির দিয়েই এনসিপির বসন্ত শুরু হয়েছে। হয়তো ভবিষ্যতে জামায়াতের মধ্যে বিলুপ্ত হয়েই শতভাগ বসন্ত হবে।’

রাশেদ খান বলেন, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের শূন্যতা পূরণের একটি সুযোগ এনসিপির সামনে তৈরি হয়েছিল। তবে নেতৃত্বের ব্যর্থতায় সেই সম্ভাবনা নষ্ট হয়েছে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, ‘ইতোমধ্যেই এনসিপির ব্যর্থতায় আওয়ামী লীগের ফেরার প্রাসঙ্গিকতা সৃষ্টি হয়েছে। কিন্তু এনসিপির মাধ্যমে আওয়ামী শূন্যতা পূরণের এক দারুণ সুযোগ সৃষ্টি হয়েছিল। সেই সুযোগ হাতছাড়া হলো। নতুন সম্ভাবনা অঙ্কুরেই বিনষ্ট করল আমাদের নাহিদ-আসিফরা।’

মন্তব্য (০)





image

এমপিদের প্রতিটি সিদ্ধান্ত ও বক্তব্য হতে হবে গণমুখী: জামায়...

নিউজ ডেস্ক : জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে...

image

রুপগঞ্জে এনসিপি' কর্তৃক আয়োজিত সমাবেশে ছাত্রদলের হামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জাতীয় নাগ...

image

নাম সর্বস্ব বাজেট চাই না: হাসনাত আবদুল্লাহ

নিউজ ডেস্ক : দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলে...

image

‘জাসদ ছাত্রলীগ নেতা জামায়াতের আমির হতে পারেন, কিন্তু রাশে...

নিউজ ডেস্ক : বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, রাজনৈতিক বাস্তবতা...

image

হাদির সঙ্গে ফয়সালের পরিচয় কীভাবে হলো— প্রশ্ন আব্দুল কাদেরের

নিউজ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যা...

  • company_logo