ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ নিলামের মাধ্যমে দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন বা ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ২টি বাণিজ্যিক ব্যাংক থেকে ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এই ডলারের কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা। এ নিয়ে মোট ১০ কোটি ১০ লাখ ডলার কেনা হয়েছে জুনের প্রথম চারদিনে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরে এর আগেও কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৬৪১ কোটি ৬৫ লাখ বা ৬ দশমিক ৪২ বিলিয়ন ডলার কেনা হয়েছে চলতি অর্থবছরে।
নিউজ ডেস্কঃ আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে প্রায় ১...
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটা...
নিউজ ডেস্কঃ চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-স...
নিউজ ডেস্কঃ বিশ্ববাজারে তেলের দাম কমে আসা এব...

মন্তব্য (০)