ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বুদ্ধিজীবীরা পত্রপত্রিকায় হাইপ তুলে দিয়েছিল। যেখানে জামায়াতে ইসলাম ক্ষমতায় চলে যাচ্ছে। তারা সবচেয়ে বেশি ভোট পেতে পারে। এমনকি আমাকে পর্যন্ত হারিয়ে দিয়েছিল।
তিনি বলেন, কিন্তু মানুষ ভুল করেনি। বিএনপিকে বেছে নিয়েছে, বিএনপি উদার গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চায়।
বৃহস্পতিবার (৪ জুন) সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিআইবি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সব দল-মতের মানুষকে নিয়ে রিকনসিলিয়েশন করেছিলেন জিয়াউর রহমান। বাংলাদেশকে কারও শত্রু বানাতে চাননি তিনি। এখনো আধিপত্যের বাইরে এবং কারো প্রভাব থেকে মুক্ত থাকতে চায় বাংলাদেশ।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করে নিজের অস্তিত্ব জানান দিয়েছিলেন জিয়াউর রহমান। বাংলাদেশকে নতুন করে যাত্রা শুরুর সুযোগ করে দিয়েছে জুলাই গণঅভ্যুত্থান। তারেক রহমানও জিয়াউর রহমানের পথ ধরে হাঁটছেন।
নিউজ ডেস্ক : দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিব...
নিউজ ডেস্ক : সংসদ সদস্য হতে আওয়ামী লীগের সুবিধা নিয়েছিলেন আব্দুল হান্নান...
নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাট...
নিউজ ডেস্ক : দেশের তরুণ সমাজকে একাডেমিক উৎকর্ষতা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে ...
নিউজ ডেস্ক : একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে...

মন্তব্য (০)