ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় পরিচালিত একাধিক অভিযানে ১৭ জন ‘ভারত-সমর্থিত সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর)।
মঙ্গলবার (২ জুন) পাকিস্তানি সেনাবাহিনীর গণমাধ্যম শাখার বিবৃতিতে জানানো হয়, ২৪ মে ট্রেন হামলার ঘটনার পর মাসতুং, নুশকি, জেহরি, খুজদার ও কেচ জেলায় এই অভিযানগুলো পরিচালিত হয়।
অভিযানের সময় নিরাপত্তা বাহিনী একাধিক সন্দেহভাজন অবস্থান লক্ষ্য করে অভিযান চালায়। তীব্র গোলাগুলিতে ১৭ জন সন্ত্রাসী নিহত হয়। পাকিস্তান বলছে, নিহতরা ‘ফিতনা আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর সদস্য।
আইএসপিআর জানিয়েছে, অভিযানের সময় নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক এবং তৈরি আইইডি উদ্ধার করা হয়েছে। তারা এসব ব্যক্তিকে এলাকায় একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে দাবি করেছে।
পাকিস্তান সরকার দাবি করেছে, ২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় আসার পর থেকে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। তবে এসব অভিযানে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...
নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...
আন্তর্জাতিক ডেস্ক: পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্...
নিউজ ডেস্কঃ কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

মন্তব্য (০)