• রাজনীতি

শেখ মুজিবের ৭ মার্চের ভাষণে জাতির জন্য সঠিক নির্দেশনা ছিল না: রেদোয়ান

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ জাতির জন্য সঠিক নির্দেশনা ছিল না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণাতেই বাঙালি জাতি মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ হয়।

রোববার (৩১ মে) বিকালে কুমিল্লার চান্দিনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জিয়াউর রহমান ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তখন তিনি সেনাপ্রধান হিসেবে এবং দেশের সামরিক বাহিনীর পক্ষে ওই ঘোষণা দেন। পরবর্তীতে আওয়ামী লীগের নেতারা গিয়ে তাকে বলেন— যেহেতু শেখ মুজিব আমাদের জননন্দিত নেতা, সেহেতু তার নামে যদি ঘোষণা দেওয়া হয়, তাহলে জনগণ মুক্তিযুদ্ধের প্রতি আরও শ্রদ্ধাশীল হবে এবং উদ্বুদ্ধ হবে। জিয়াউর রহমানের কোনো লোভ-লালসা ছিল না। তখন জিয়াউর রহমান শেখ মুজিবের পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন।

ড. রেদোয়ান আহমেদ আরও বলেন, শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণে ‘যার যা কিছু আছে, তাই নিয়ে প্রস্তুত থাকো’ বলে জনগণকে আহ্বান জানিয়েছিলেন। তবে এটি সুনির্দিষ্ট নির্দেশনা ছিল না বলে তিনি মন্তব্য করেন। তিনি দাবি করেন, ২৫ মার্চ রাতে শেখ মুজিবুর রহমান পাকিস্তানি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন এবং দীর্ঘ সময় পাকিস্তানে বন্দি ছিলেন।

তিনি আরও বলেন, মেজর জিয়াউর রহমান ২৫ মার্চ রাতে বিদ্রোহ ঘোষণা করেন এবং পরে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। যদি তিনি সেই ঘোষণা না দিতেন, তাহলে জাতি বিভ্রান্ত হতো।

পরে তিনি চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের মাওলানা ভাসানী মিলনায়তনে জিয়া কর্নার উদ্বোধন করেন।

চান্দিনা পৌর বিএনপি নেতা অধ্যাপক গিয়াস উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান একেএম শামছুল হক মাস্টার, অধ্যক্ষ আবুল কাশেম, অধ্যক্ষ আবু তাহের, সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ, পৌর বিএনপি নেতা হাজী শাহ আলম, অধ্যক্ষ মনিরুল ইসলাম ভুঁইয়া, মাইজখার ইউনিয়ন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন, অধ্যাপক রুহুল আমিন, চান্দিনা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা মোবারক হোসেন মোবা, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম, পৌর ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন প্রমুখ।

মন্তব্য (০)





image

আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যাত্রাবাড়ী থানা মহিলা ...

১

নিউজ ডেস্কঃ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি...

image

আজ আমি, কাল আপনি; সবাই আ’ক্রা’ন্ত হবেন : নাহিদ ইসলাম

২

নিউজ ডেস্কঃ  জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্য ...

image

নুসরাতের বাড়িতে হামলায় আওয়ামী সন্ত্রাসীরা ছাড় পাবে না, ইন...

৩

নিউজ ডেস্কঃ  কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় নাগরিক পার...

image

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা ও আগুন দেওয়া কাপুরুষোচিত: ...

৪

নিউজ ডেস্কঃ এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ...

image

জুলাই নেতাদের অরক্ষিত রেখে সবাই হাত মুছে ফেলেছে: সামান্তা...

৫

নিউজ ডেস্কঃ জুলাই নেতাদের অরক্ষিত রেখে অন্তর্বর্তীকালীন...

  • company_logo