• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্পর্কে ভাঙনের সুর!

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও সম্ভাব্য যে চুক্তির কথা বলা হচ্ছে, সেখানে রাখা হয়নি ইসরাইলকে। স্বাভাবিকভাবে এতে খুশি নয় দখলদার দেশটি। তবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে উদ্বেগ কমানোর চেষ্টা করছেন।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দুপক্ষের মাঝে টানাপোড়েন চলছে। তবে নেতানিয়াহু সম্প্রতি এক্সে দাবি করেছেন যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক এখনো শক্তিশালী আছে। যদিও সম্ভাব্য চুক্তি নিয়ে ইসরাইলের ভেতরে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ইসরাইলি কর্মকর্তারা যে খসড়া দেখেছেন, তাতে তারা মোটেও সন্তুষ্ট নন।

দখলকৃত পশ্চিম তীরের রামাল্লাহ থেকে আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম জানিয়েছেন, ইসরাইলের প্রধান উদ্বেগ হলো— চুক্তিতে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করার বিষয়টি স্পষ্টভাবে অন্তর্ভুক্ত নেই।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু নাকি তার কর্মকর্তাদের প্রকাশ্যে মন্তব্য না করতে নির্দেশ দিয়েছেন। কারণ হিসেবে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক সামলাতে তিনি সতর্ক অবস্থান নিতে চান। কোনো ভুল তিনি চান না।

ইসরাইলি চ্যানেল ১২–এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সম্ভাব্য চুক্তির ফলে লেবাননে চলমান সংঘাত শেষ হলে ইসরাইলের সামরিক তৎপরতা সীমিত হয়ে যেতে পারে। এমন আশঙ্কা ইসরাইলি সেনাবাহিনীর ভেতরেও রয়েছে। বিশেষ করে লেবানন থেকে ড্রোন হামলায় হতাহতের ঘটনা নিয়ে ইসরাইলে উদ্বেগ আরও বেড়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল দুদেশই ইরান যুদ্ধের পর থেকে একসঙ্গে কাজ করলেও এখন নীতিগত মতপার্থক্য বেড়েছে। যুক্তরাষ্ট্র ইরানের সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হলে ইসরাইলের সামরিক কৌশল (বিশেষ করে হিজবুল্লাহ/ইরান ইস্যু) প্রভাবিত হতে পারে।

মন্তব্য (০)





image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

image

‎গাজায় পানি সংকট: বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত ১৩ লাখেরও বেশি...

আন্তর্জাতিক ডেস্ক: পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্...

image

‎কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০

নিউজ ডেস্কঃ কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী...

image

টানা ২ দিন সার্জিও গোরের সঙ্গে দোভালের বৈঠক

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

  • company_logo