• লিড নিউজ
  • আন্তর্জাতিক

মার্কিন-ইরান চুক্তি নিয়ে উদ্বিগ্ন, ট্রাম্পকে যা বললেন নেতানিয়াহু

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : উদীয়মান ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিশেষ করে চুক্তির দুটি সুনির্দিষ্ট দিক— লেবানন সংক্রান্ত ধারা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি আলোচনার বিষয়টি স্থগিত রাখা নিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী তার এই আপত্তির কথা জানান। ইসরাইলের পাবলিক ব্রডকাস্টার কান-এর বরাতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সংবাদমাধ্যম অ্যাক্সিওস-জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত হতে যাওয়া এই সমঝোতা স্মারকের আওতায় ৬০ দিনের একটি যুদ্ধবিরতি বাড়ানোর কথা বলা হয়েছে। এই চুক্তির একটি বিশেষ ধারায় লেবাননে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যকার লড়াই স্থায়ীভাবে বন্ধ করার প্রস্তাব রয়েছে। তবে চুক্তিটিতে একটি শর্ত রাখা হয়েছে যে যদি হিজবুল্লাহ কোনো ধরনের উসকানি দেয় বা নতুন করে হামলা চালায়, তবে ইসরাইল পাল্টা আঘাত করার পূর্ণ অধিকার পাবে।

নেতানিয়াহুর উদ্বেগের মূল কারণ হলো, এই চুক্তির রূপরেখা অনুযায়ী ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের বিষয়ে মূল আলোচনাগুলো এখনই শুরু হচ্ছে না। বরং ৬০ দিনের এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই কেবল পারমাণবিক বিষয়গুলো নিয়ে আলোচনার টেবিলে বসবে পক্ষগুলো। তেহরানের পারমাণবিক কর্মসূচিকে এখনই গুরুত্ব না দিয়ে বিষয়টিকে পরে আলোচনার জন্য ফেলে রাখায় আঞ্চলিক নিরাপত্তা চরম ঝুঁকিতে পড়তে পারে বলে ট্রাম্পের কাছে আশঙ্কা প্রকাশ করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী।

সূত্র: টাইমস অব ইসরাইল।

মন্তব্য (০)





image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

image

‎গাজায় পানি সংকট: বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত ১৩ লাখেরও বেশি...

আন্তর্জাতিক ডেস্ক: পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্...

image

‎কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০

নিউজ ডেস্কঃ কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী...

image

টানা ২ দিন সার্জিও গোরের সঙ্গে দোভালের বৈঠক

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

  • company_logo