ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ জানিয়েছেন, ঈদে নিজের জন্য খুব বেশি কেনাকাটা না করলেও পরিবার ও কাছের মানুষদের জন্য কেনাকাটা করতে ভালোবাসেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ঈদের কেনাকাটা ও শ্বশুরবাড়ির উপহার নিয়ে কথা বলতে গিয়ে ফারিণ বলেন, আগে অনেক কেনাকাটা করলেও এখন তা অনেক কমিয়ে দিয়েছেন। কারণ, তার ঘরে ইতোমধ্যেই প্রচুর কাপড় জমে আছে।
তিনি বলেন, আমি কোনোদিন ঈদে নিজের জন্য তেমন কিনি না। পরিবারের জন্যই বেশি কেনাকাটা করি। কুরবানির ঈদে তো মূল ব্যস্ততা থাকে গরু কেনা নিয়ে, কাপড় কেনাকাটা তুলনামূলক কম হয়। তারপরও কাছের মানুষদের জন্য কিছু কেনার চেষ্টা করি।
শ্বশুরবাড়ির উপহার প্রসঙ্গে ফারিণ বলেন, আমার শ্বশুরবাড়ি থেকে অনেক পাকিস্তানি লন ড্রেস গিফট পাই। মনে হয়, আমাকে উপহার দেওয়ার একটা ভালো অপশন তারা পেয়ে গেছেন।
কুরবানির ঈদ খুব একটা উপভোগ করতে পারেন না বলেও জানান এই অভিনেত্রী। তার ভাষ্য, আমি খুব বেশি ‘স্মেল সেনসিটিভ’। তাই কুরবানির দিন ও পরের দিন খুব কম বাইরে বের হই, বেশির ভাগ সময় রুমেই থাকি।
তবে ঈদের সামাজিকতা ঠিকই বজায় রাখেন বলে জানান ফারিণ। আত্মীয়স্বজনের বাসায় যাওয়া, কুরবানির মাংস পৌঁছে দেওয়া এবং অতিথিদের জন্য রান্নাবান্না—এসব নিয়েই তার ঈদ কাটে।
বিনোদন ডেস্ক : বিনোদন জগতে একসময়ে ছোটপর্দার জনপ্রিয় জুটি ছিলেন অভিনেতা ফ...
বিনোদন ডেস্কঃ রাজধানীর International Convention City Bashund...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন...
বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান ...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন ইমরান হাশমি...

মন্তব্য (০)