• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ঈদুল আজহার তারিখ ঘোষণা পাকিস্তানের

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

নিউজ ডেস্ক : পাকিস্তানে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৭ মে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে। পাকিস্তানের কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি রুয়েতে হিলাল রোববার (১৭ মে) এ ঘোষণা দিয়েছে। 

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন বলছে, করাচিতে অনুষ্ঠিত কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়। একই সময়ে ইসলামাবাদ, লাহোর, কোয়েটা ও পেশোয়ারেও আঞ্চলিক কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে রুয়েতে হিলাল কমিটির চেয়ারম্যান মাওলানা আবদুল খাবির আজাদ বলেন, ‘দেশের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার ছিল, যদিও কিছু স্থানে মেঘ ছিল।’

তিনি বলেন, ‘করাচিসহ সিন্ধুর বিভিন্ন শহর, মারদান, রাওয়ালপিন্ডি, পেশোয়ার এবং আরও কয়েকটি এলাকা থেকে চাঁদ দেখার সাক্ষ্য পাওয়া গেছে।’

তিনি আরও জানান, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ১৪৪৭ হিজরির ১ জিলহজ হবে ১৮ মে (সোমবার) এবং ২৭ মে (বুধবার) পালিত হবে পবিত্র ঈদুল আজহা।

এর আগে পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) পূর্বাভাস দিয়েছিল, ১৭ মে রাত ১টা ১ মিনিটে জিলহজ মাসের নতুন চাঁদের জন্ম হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংস্থাটি জানায়, ওই দিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে প্রায় ১৮ ঘণ্টা ৩০ মিনিট। এছাড়া দেশের উপকূলীয় অঞ্চলে সূর্যাস্ত ও চাঁদাস্তের মধ্যে প্রায় ৬০ মিনিটের ব্যবধান থাকবে।

সুপারকোর মতে, এসব জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী ১৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ দেখার সম্ভাবনা অনুকূল ছিল। তবে তা আবহাওয়া ও দিগন্তে দৃশ্যমানতার ওপর নির্ভরশীল বলে উল্লেখ করা হয়।

ফলে ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হবে এবং ২৭ মে দেশে ঈদুল আজহা উদযাপিত হবে বলে জানায় সুপারকো।

মন্তব্য (০)





image

দেশের দুই শীর্ষ গণমাধ্যম বন্ধের নির্দেশ দিলেন উগান্ডার সে...

নিউজ ডেস্কঃ উগান্ডার সবচেয়ে প্রভাবশালী দুটি গণমাধ্যম প্রতিষ্...

image

মার্কিন হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নিউজ ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে চলমান পাল্টা-পাল্টি হামলার মধ্...

image

যুদ্ধবিরতির মধ্যেও তাবুতে হামলা, নিহত আরও এক শিশু

নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্...

image

আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে ...

image

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা

নিউজ ডেস্ক : টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়ে...

  • company_logo