• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎শপথ নিয়ে ৭০০ মদের দোকান বন্ধের নির্দেশ বিজয় থালাপতির

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় রাজ্যজুড়ে ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন। মন্দির, স্কুল ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা এসব দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করতে বলা হয়েছে।

‎ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাতে সরকারি সূত্রে জানা যায়, টাসম্যাক পরিচালিত মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকানের মধ্যে ৭১৭টি গুরুত্বপূর্ণ স্থাপনার কাছাকাছি অবস্থিত। এর মধ্যে মন্দিরের কাছে ২৭৬টি, শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে ১৮৬টি এবং বাসস্ট্যান্ডের কাছে ২৫৫টি দোকান রয়েছে।মুখ্যমন্ত্রী বিজয় ক্ষমতা গ্রহণের পরই জনকল্যাণকে গুরুত্ব দিয়ে এই নির্দেশ দেন বলে জানানো হয়েছে।

‎নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট দোকানগুলোকে আগামী ১৪ দিনের মধ্যে বন্ধ করতে হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মানুষের ধর্মীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান ও যাতায়াত কেন্দ্রের আশপাশে মদের দোকান থাকা অস্বস্তি এবং সামাজিক সমস্যা তৈরি করে।

‎তামিলনাড়ুর রাজস্বের একটি বড় অংশ আসে টাসম্যাকের মদ বিক্রি থেকে। ২০২৫ সালে এ খাতে রাজস্ব দাঁড়ায় ৪৮ হাজার কোটি টাকারও বেশি। তবুও এই সিদ্ধান্তকে অনেকেই সাহসী ও জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন।

‎মুখ্যমন্ত্রী বিজয়ের এই সিদ্ধান্তকে তার নির্বাচনী প্রতিশ্রুতি মাদকমুক্ত তামিলনাড়ু গড়ার প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর আগে টাসম্যাককে কেন্দ্র করে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে তদন্ত ও অভিযানও পরিচালিত হয়েছিল।

‎এই সিদ্ধান্ত রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে জনসাধারণের একটি বড় অংশ একে সামাজিক নিরাপত্তা ও নৈতিকতার দিক থেকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

মন্তব্য (০)





image

দেশের দুই শীর্ষ গণমাধ্যম বন্ধের নির্দেশ দিলেন উগান্ডার সে...

নিউজ ডেস্কঃ উগান্ডার সবচেয়ে প্রভাবশালী দুটি গণমাধ্যম প্রতিষ্...

image

মার্কিন হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নিউজ ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে চলমান পাল্টা-পাল্টি হামলার মধ্...

image

যুদ্ধবিরতির মধ্যেও তাবুতে হামলা, নিহত আরও এক শিশু

নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্...

image

আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে ...

image

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা

নিউজ ডেস্ক : টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়ে...

  • company_logo