• বিনোদন

বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী মেহজাবীন চৌধুরী শুধু অভিনয় দিয়েই নয়, গ্ল্যামার আর ফ্যাশন স্টেটমেন্টে নিজেকে প্রতিনিয়ত মেলে ধরছেন। এবার বেগুনি রঙের শাড়িতে নতুন রূপে নিজেকে হাজির করে রীতিমতো চমকে দিয়েছেন এ অভিনেত্রী। সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করে নিজের নতুন লুক প্রকাশ করে আরও একবার ভক্ত-অনুরাগীদের মুগ্ধ করেছেন তিনি। এই পুরো লুকের পেছনে থাকা কারিগরদেরও প্রশংসায় ভাসিয়েছেন মেহজাবীন চৌধুরী। সেই সঙ্গে পোস্ট করা ছবির মন্তব্য ঘরেও একের পর প্রশংসা বইছে ভক্ত-অনুরাগীদের। সব মিলিয়ে ভক্তরা তার সৌন্দর্যেরই তারিফ করেছেন।

শুক্রবার (৮ মে) বিকেলে একঝাঁক চোখধাঁধানো ছবিতে নিজেকে মেলে ধরেন অভিনেত্রী। আর তা প্রকাশ হতেই আলোচনায় আসেন তিনি। ছবিগুলোতে মেহজাবীনকে একটি গর্জিয়াস বেগুনি রঙের শাড়িতে দেখা যাচ্ছে। 

শাড়িতে সোনালি পাড় ও কাজের প্রশংসা না করলেই নয়; সেই সঙ্গে অভিনেত্রী পরেছেন ম্যাচিং ব্লাউজ। আর ব্লাউজের হাতাতে আবার ট্র্যান্সপারেন্ট ফেব্রিক, যা পুরো লুকটিকে আধুনিক ও মার্জিত রূপ দিয়েছেন তিনি। 

অলঙ্কার হিসেবে বেছে নিয়েছেন সোনালি রঙের চোকার ও কানের দুল। তার হেয়ারস্টাইলও ছিল বেশ আকর্ষণীয়। চুলে একটি সুন্দর খোঁপা করেছেন মেহজাবীন চৌধুরী। আর সেই খোঁপায় পরা একটি অলঙ্কার তার রূপের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে, যা তার এই পুরো সাজে এক রাজকীয় আবহ তৈরি করেছে।

মন্তব্য (০)





image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

image

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

  • company_logo