ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভোটে জয়ী হতেই বিজেপিকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিলেন বিদায়ী তৃণমূল বিধায়ক টালিউডের কৌতুক অভিনেতা কাঞ্চন মল্লিক। যদিও তিনি এ বছর ভোটে দাঁড়াননি। একপ্রকার রাজনীতি থেকেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন এ অভিনেতা। কিন্তু আচমকা বিধানসভা ভোটের আগে কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন কাঞ্চন, সে কথা নির্বাচনের পরই জানালেন অভিনেতা?
সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তৃণমূলে যোগ দেওয়া থেকে ছেড়ে দেওয়া— সবকিছুর পেছনে ঠিক কী কারণ ছিল তা খোলামেলা কথা বলেন অভিনেতা। যদিও আগামী দিনে বিজেপিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই তার বলে জানিয়েছেন কাঞ্চন মল্লিক। আপাতত নিজের অভিনয় এবং পরিবারকে নিয়েই সময় কাটাতে চান তৃণমূলের সাবেক এ বিদায়ী সংসদ সদস্য।
অভিনেতা বলেন, আমি একদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে রাজনীতিতে যোগ দিয়েছিলাম। কিন্তু ভোটে জেতার পরও আমাকে কোনো অফিস দেওয়া হয়নি। উত্তরপাড়ার মাখলায় একটি ক্লাবে আমি বসতাম। সেখান থেকেই কাজ করতাম। দীর্ঘ পাঁচ বছরে যা কাজ করেছি, তার হিসাব আমি দলকে দিয়েছি। যদিও তারপর ভালো ব্যবহার থেকে অসহযোগিতা সব কিছুই দেখেছি আমি বলে জানান তিনি।
কাঞ্চন মল্লিক এ বছর ভোটে দাঁড়াননি। শুধু তাই নয়, একপ্রকার রাজনীতি থেকেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু আচমকা বিধানসভা ভোটের আগে কেন সেই সিদ্ধান্ত নিয়েছিলেন কাঞ্চন? নেপথ্যে ছিল কোন বিশেষ কারণ?—এমন প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের দিকে তাকিয়ে এই গোষ্ঠীদ্বন্দ্বের কথা মুখে আনিনি কোনো দিন। কিন্তু একটা সময় পর আমার মনে হয়েছে রাজনীতির মঞ্চ আমার জন্য নয়। বিধায়ক পদের যোগ্য আমি নই। তাই রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তই সঠিক বলে মনে হয়েছে আমার। তৃণমূলের মধ্যে যদি গোষ্ঠী দ্বন্দ্ব না থাকত, তাহলে হয়তো এ পরাজয় হতো না।
তবে তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ায় যেমন তিনি দুঃখ পেয়েছেন, ঠিক তেমনি বন্ধু রুদ্রনীল ঘোষ বিজয়ী হওয়ায় আনন্দও পেয়েছেন কাঞ্চন মল্লিক। এতদিন ধরে রুদ্রনীল যে রাজনীতির শিকার হয়েছিলেন, তাকে যে ব্যান করে দেওয়া হয়েছিল, সে কথাও স্পষ্ট করেন অভিনেতা। তবে রাজের সঙ্গে যা ঘটেছে সেটিও যে অন্যায়, বলতে পিছু পা হননি তিনি।
তবে সবকিছুর পর নিজে ৩০ বছরের অভিনয় অভিজ্ঞতাকে সঙ্গে নিয়েই আপাতত ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান কাঞ্চন মল্লিক। বাকি সময়টা অবশ্যই ধার্য করা থাকবে স্ত্রী ও সন্তানের জন্য। এই ভোট পর্বের মধ্যেই কাঞ্চনের জন্মদিন। কিছু দিন ধরে মেয়ে অসুস্থ ছিল, তাই এ বছর বড় করে জন্মদিন পালন করবেন না কাঞ্চন, বাড়িতেই ছোট করে সেলিব্রেশন করা হবে বলেও জানিয়েছেন অভিনেতা।
বিনোদন ডেস্ক : বিনোদন জগতে একসময়ে ছোটপর্দার জনপ্রিয় জুটি ছিলেন অভিনেতা ফ...
বিনোদন ডেস্কঃ রাজধানীর International Convention City Bashund...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন...
বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান ...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন ইমরান হাশমি...

মন্তব্য (০)