• লিড নিউজ
  • আন্তর্জাতিক

লেবাননের চিকিৎসা ব্যবস্থা যেভাবে ধ্বংস করছে ইসরাইল

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনী পরিকল্পিতভাবে জীবন রক্ষাকারী স্বাস্থ্য পরিষেবা ও অবকাঠামো ধ্বংস করছে। সম্প্রতি ইসরাইলের সামরিক হামলায় পাঁচজন চিকিৎসক প্রাণ হারিয়েছেন, যা ওই অঞ্চলে নিয়োজিত জরুরি চিকিৎসা দলের ওপর নিয়মিত হামলার একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। 

ইসরাইলি কর্তৃপক্ষের দাবি, কিছু প্যারামেডিক হিজবুল্লাহ বা আমাল মুভমেন্টের সঙ্গে যুক্ত এবং অ্যাম্বুলেন্সগুলো যোদ্ধা ও অস্ত্র বহনে ব্যবহৃত হচ্ছে—এমন অজুহাতে তারা হাসপাতাল ও চিকিৎসা কর্মীদের লক্ষ্যবস্তু বানাচ্ছে।

এদিকে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় শহর টায়ারে রাতভর প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সেখানে যুদ্ধবিরতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইসরাইল নতুন করে ১১টি শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সেখানকার সাধারণ মানুষ মনে করছেন, সামনে সংঘাতের তীব্রতা আরও বাড়বে, কারণ জীবনধারণের জন্য প্রয়োজনীয় সেবামূলক অবকাঠামো এখন ধ্বংসের মুখে ।

সূত্র: আলজাজিরা।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo