• লিড নিউজ
  • অর্থনীতি

এপ্রিলের ২৯ দিনে ৩ বিলিয়ন ডলার ছাড়াল প্রবাসী আয়

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : চলতি এপ্রিলে দেশে তিন বিলিয়ন বা ৩০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এ মাসের ২৯ দিনে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩০০ কোটি ২০ লাখ ডলার। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৩৫ লাখ ডলার রেমিট্যান্স। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরিফ হোসেন খান বলেন, চলতি এপ্রিল মাসের প্রথম ২৯ দিনে দেশে মোট ৩০০ কোটি ২০ লাখ বা ৩ দশমিক ০০২ মিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এরমধ্যে শুধু ২৯ এপ্রিলেই ৯৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। যেখানে গত বছরের একই সময়ে (এপ্রিল, ২০২৫) দেশে রেমিট্যান্স এসেছিল ২৬০ কোটি ৮০ লাখ ডলার।

এর আগে মার্চে দেশের ইতিহাসের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ রেমিট্যান্স আসে। ওই সময় মার্চের ৩১ দিনে দেশে মোট ৩ দশমিক ৭৫ বিলিয়ন বা ৩৭৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার পাঠায় প্রবাসীরা।  

তারও আগে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসেও তিন বিলিয়ন ডলার ছাড়ায় রেমিট্যান্স। এরমধ্যে গত জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার এবং ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

মন্তব্য (০)





image

বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজি, মাছের দামে চড়াভাব

নিউজ ডেস্কঃ অস্বস্তি কাটছে না সবজির বাজারে। প্রতি সপ্তা...

image

‎আলু-পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে শ্রীলঙ্কায় যাবে বাং...

নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু ও পেঁয়াজ রপ...

image

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক : দুর্বল মার্কিন ডলারের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম...

image

‎হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্...

নিউজ ডেস্কঃ হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈর...

image

সেপ্টেম্বরের আট দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৮ দিনে দেশে প্রবাসী...

  • company_logo