ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : দীর্ঘ প্রায় ৭ মাসের যাত্রায় প্রচারের শেষ পর্যায়ে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া পারিবারিক গল্পকে কেন্দ্র করে নির্মিত এই নাটকটির পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
বলা হয়ে থাকে দেশের টেলিভিশন পর্দায় পরিবারভিত্তিক গল্পের হারানো সুদিন ফিরিয়ে এনেছিল ‘এটা আমাদেরই গল্প’।
পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে এটি নির্মিত হয়েছে, যেখানে উঠে এসেছে পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব আর মমত্ববোধ।
এখন পর্যন্ত ৫০টি পর্ব প্রচারিত হয়েছে নাটকটির। এরই মধ্যে আকাশছোঁয়া জনপ্রিয়তায় পৌঁছেছে পারিবারিক গল্পের এই নাটকটি। জনপ্রিয় এই ধারাবাহিকটি মোট ৫২ পর্বে ইতি টানছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ লিখেছেন, ‘১৮ বছরের ক্যারিয়ারে আজকের এই ভালোবাসা আমার কাছে একদম নতুন। ‘এটা আমাদেরই গল্প’ নিয়ে আপনাদের অগণিত কল আর মেসেজে আমি সত্যিই অভিভূত। দর্শকদের এই ভালোবাসাই একজন পরিচালকের শ্রেষ্ঠ পুরস্কার। কৃতজ্ঞতা সবার প্রতি!’
গত বছরের ৫ নভেম্বর থেকে প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে ৯টায় চ্যানেল আইয়ে প্রচারিত হয়েছে নাটকটি। পরে এটি সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলেও প্রচার করা হয়। দুই মাধ্যমেই নাটকটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়।
ধারাবাহিকটিতে অভিনয় করেছেন খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠুসহ আরও অনেকে।
নির্মাতা রাজ জানিয়েছেন, শেষ পর্বটি হবে বিশেষ মেগা এপিসোড। শুরু থেকে প্রতিটি পর্বের দৈর্ঘ্য ছিল ২৫ মিনিট। দর্শকদের অনুরোধ ছিল সময় আরও বাড়ানোর। তবে টেলিভিশন সম্প্রচারের নির্দিষ্ট সময়সীমা ও স্পন্সর সংশ্লিষ্ট সীমাবদ্ধতার কারণে সেটা সম্ভব হয়নি।
বিনোদন ডেস্ক : বিনোদন জগতে একসময়ে ছোটপর্দার জনপ্রিয় জুটি ছিলেন অভিনেতা ফ...
বিনোদন ডেস্কঃ রাজধানীর International Convention City Bashund...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন...
বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান ...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন ইমরান হাশমি...

মন্তব্য (০)