• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎যুক্তরাষ্ট্র এবং ইসরাইল ফের হামলা চালালে কঠোর জবাবের হুঁশিয়ারি ‌ইরানের ‎

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: শত্রুপক্ষ কোনো পদক্ষেপ নিলে রণক্ষেত্রে কঠিন জবাব পাবে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শেষ হয়ে গেছে বলে মনে করছেন না তারা।

‎মঙ্গলবার ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এই হুঁশিয়ারি দিয়েছেন। খবর-ফারস নিউজের।

‎তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরাইল যদি আবারও হামলা চালায় এবং ইরানের নিরাপত্তাকে বিঘ্নিত করে, তবে তারা নিশ্চিতভাবেই আগের চেয়ে আরও কঠোর জবাবের মুখোমুখি হবে।

‎তিনি আরও বলেন, আমরা যুদ্ধ শেষ হয়ে গেছে বলে মনে করি না। আমাদের বর্তমান পরিস্থিতি এখনো যুদ্ধকালীন হিসেবেই বিবেচিত। ইরানের জনগণ নিশ্চিত থাকতে পারেন যে, শত্রু যদি আবারও আগ্রাসনের পথ বেছে নেয়, তবে তারা ইরানের পক্ষ থেকে নতুন অস্ত্র এবং নতুন ধরণের জবাবের মুখোমুখি হবে।

‎মোহাম্মদ আকরামিনিয়া বলেন, ‘আমরা আমাদের লক্ষ্যবস্তুর তালিকাহালনাগাদ করেছি। শত্রুপক্ষকে সতর্ক করে দিয়ে মুখপাত্র আরও বলেন, শত্রু যদি নতুন কোনো পদক্ষেপ নেওয়ার দুঃসাহস দেখায়, তবে তাদের সম্পূর্ণ নতুন ধরনের সরঞ্জাম, পদ্ধতি ও রণক্ষেত্রে কঠিন জবাবের মুখোমুখি হতে হবে।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo