• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ফের পাকিস্তানে যাচ্ছে ইরানি প্রতিনিধিদল

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : তেহরানে আকস্মিক ফিরে যাওয়া ইরানি প্রতিনিধিদলের একটি অংশ আজ রোববার রাতেই ফের পাকিস্তানে যাচ্ছে। ওমান সফর শেষ করে পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিরও। এরপর তিনি রাশিয়া সফরে যাবেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ। 

এর আগে শনিবার ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আরাঘচি। বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় জোরদার করা তাদের অগ্রাধিকার। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি মুখোমুখি আলোচনায় বসতে এখনো প্রস্তুত নয় তেহরান। তাদের মতে, ওয়াশিংটনের অবস্থান ‘চরমপন্থী’, অন্যদিকে ইরানের কিছু দাবি যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়।

যদিও এখনো কোনো অগ্রগতি হয়নি, তবুও পাকিস্তান মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যেতে আগ্রহী বলে জানিয়েছে। ফলে আলোচনার সম্ভাবনা পুরোপুরি বন্ধ হয়নি।

জানা গেছে, রোববার সন্ধ্যায় ওমান থেকে ফেরার পথে আবার ইসলামাবাদে পৌঁছাবেন আরাঘচি এবং সেখানে পাকিস্তানের সঙ্গে আরও আলোচনা হতে পারে। তার সঙ্গে আসা প্রতিনিধিদলের একটি অংশ ইতোমধ্যে তেহরানে ফিরে গিয়ে সরকারের নির্দেশনা নিচ্ছে এবং তারা আবার ইসলামাবাদে যোগ দিতে পারে।

এদিকে, ইসলামাবাদ শহরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে স্থাপন করা ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়েছে এবং সড়কগুলো এখন স্বাভাবিকভাবে চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা স্থগিত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র: আল-জাজিরা, মিডল ইস্ট আই

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের নতুন নেতা জ...

১

নিউজ ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে বিরোধী দল ...

image

ঢাকায় ভিডিও করে ‘দিল্লি’ বলে প্রচারকারীদের বি‘রু‘দ্ধে ব্য...

২

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ...

image

ইরানের হামলার ভয়ে ঘাঁটি থেকে তড়িঘড়ি করে বিমান সরাল যুক্তর...

৩

নিউজ ডেস্কঃ ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের...

image

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের নতুন পার...

৪

নিউজ ডেস্কঃ জেরুজালেমে বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ রা...

image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

৫

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

  • company_logo