• আন্তর্জাতিক

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের টার্গেট করতেই হামলার পরিকল্পনা করা হয়েছে: সিবিএস ‎

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের লক্ষ্য করেই হামলার পরিকল্পনা ছিল বলে কর্তৃপক্ষকে জানিয়েছে সন্দেহভাজন বন্দুকধারী বলে দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

‎দুইটি অজ্ঞাত সূত্রের বরাতে সিবিএস নিউজ জানায়, ঘটনার সময় অন্তত পাঁচ থেকে আট রাউন্ড গুলি ছোঁড়া হয়। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

‎এদিকে, ইরান যুদ্ধের সঙ্গে হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনারে হামলার কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

‎এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই হামলার সঙ্গে ইরান যুদ্ধের কোনো সম্পর্ক থাকার সম্ভাবনা খুবই কম। তার ভাষায়, 'এটি আমাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ জেতা থেকে বিরত রাখতে পারবে না। এখন পর্যন্ত যা জানা গেছে, তাতে আমি মনে করি না এর সঙ্গে সেই যুদ্ধের কোনো সম্পর্ক আছে।'

‎তবে এর আগে তিনি বলেন, ঘটনার পেছনে যুদ্ধের কোনো সংযোগ আছে কি না—তা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনি উল্লেখ করেন, গুলির ঘটনার উদ্দেশ্য খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

‎এদিকে, হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তিনি এ ঘটনাকে 'রাজনৈতিক সহিংসতা' হিসেবে আখ্যা দিয়ে বলেন, এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

‎সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনার অনুষ্ঠানে গুলির ঘটনার সন্দেহভাজন ব্যক্তি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একজন শিক্ষক ও ভিডিও গেম ডেভেলপার ছিলেন।

‎সন্দেহভাজনের নাম কোল টমাস অ্যালেন (৩১)। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্স শহরে বসবাস করতেন।

‎উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনার চলাকালে হোটেলের বাইরে হঠাৎ বিকট গুলির শব্দ শোনা যায়। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রামকে দ্রুত সরিয়ে নেয় সিক্রেট সার্ভিস।

‎কর্মকর্তারা জানান, শটগান হাতে এক ব্যক্তি নিরাপত্তা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে এই ব্যবস্থা নেওয়া হয়।

‎এফবিআই'র এক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, বন্ধুকধারী ওই ব্যক্তি সিক্রেট সার্ভিসের এক সদস্যের দিকে গুলি চালান। তবে গুলিটি বুলেটপ্রুফ জ্যাকেট আঘাত করায় ওই সদস্য আহত হননি।

‎সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি জানান, অনুষ্ঠানে প্রবেশপথের মূল তল্লাশি এলাকার কাছে গুলির ঘটনাটির তদন্ত চলছে।

‎হামলার সময় নৈশভোজে উপস্থিত প্রায় ২ হাজার ৬শ' অতিথির অনেকেই প্রাণ বাঁচাতে টেবিলের নিচে আশ্রয় নেন।

মন্তব্য (০)





  • company_logo