• রাজনীতি

শিক্ষিকার সাথে অশোভন আচরণ, বিএনপি নেতাকে বহিষ্কার ‎

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজশাহীর দূর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর ও শিক্ষিকার সাথে অশোভন আচরণের অভিযোগে জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীকে বহিষ্কার করেছে বিএনপি।

‎শুক্রবার (২৪ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

‎এতে বলা হয়, রাজশাহীর দূর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর ও শিক্ষিকার সাথে অশোভন আচরণের ঘটনা ঘটেছে দূর্গাপুর উপজেলাধীন জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীর বিরুদ্ধে। সুতরাং দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে আকবর আলীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

‎উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজশাহীর দুর্গাপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে ডিগ্রি পরীক্ষা চলাকালে কলেজে হামলা চালিয়ে অফিসকক্ষ ভাঙচুর ও অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষককে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে বিএনপি নেতা আকবর আলীর বিরুদ্ধে।

‎এ ঘটনার একটি ভিডিওচিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, দুজনের মধ্যে বাকবিতণ্ডা চলছে। কথা কাটাকাটির একপর্যায়ে কলেজশিক্ষিকা চড় মারেন আকবর আলীকে। এরপর আকবর নিজের পায়ের জুতা হাতে নিয়ে শিক্ষিকাকে মারতে থাকেন।

মন্তব্য (০)





image

আন্দোলন চলবে সংসদ ও রাজপথে: শফিকুর রহমান

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, গণভো...

image

সব দলের নেতাকর্মীদের জন্য এনসিপির দরজা খোলা: সারজিস

নিউজ ডেস্ক : বিএনপিসহ অন্য সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের জন্য জাতীয় নাগ...

image

ডাকসু নেতাসহ ছাত্রশিবিরের ওপর হামলায় জামায়াতের নিন্দা ‎

নিউজ ডেস্কঃ রাজধানীর শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক...

image

ডাকসুর জুবায়ের-মুসাদ্দিকের ওপর হামলা, শিবির-ছাত্রদল উত্তেজনা

নিউজ ডেস্ক : রাজধানীর শাহবাগ থানার সামনে হামলার শিকার হয়েছেন...

image

‘বদির কাছ থেকে বস্তা ভরে ইয়াবা আনত ওবায়দুল কাদের’

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়...

  • company_logo