• লিড নিউজ
  • অর্থনীতি

‎বেশি হোক, কম হোক কর দিয়ে ব্যবসা করতে হবে: এনবিআর

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বিশ্বে সেমিকন্ডাক্টর খাতের বাজার প্রায় ৮০ হাজার কোটি মার্কিন ডলার। তবে বাংলাদেশ এখনও এ শিল্পে পিছিয়ে রয়েছে। তাই বিদেশি বিনিয়োগ আকর্ষণে এ খাতে ১৫ বছরের কর–অবকাশ সুবিধা চায় সংশ্লিষ্টরা। এর জবাবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যবসায়ীদের বলেছে, বেশি হোক, কম হোক ব্যবসা করতে কর দিতে হবে। সেমিকন্ডাক্টর খাতে ইলেকট্রনিক যন্ত্রাংশ, চিপ ও প্রসেসর ডিজাইন এবং উৎপাদন করা হয়।

‎ঢাকার আগারগাঁওয়ের রাজস্ব ভবনে গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) প্রাক-বাজেট আলোচনায় বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (বিএসআইএ) নেতারা কর–অবকাশ সুবিধা দাবি করেন।

‎এ সময় ইলেকট্রনিকসহ ৯টি সংগঠন তাদের বাজেট প্রস্তাব তুলে ধরেন। আলোচনায় বিএসআইয়ের সভাপতি মো. আবদুল জব্বার বলেন, ৪০টি বিশ্ববিদ্যালয় আমাদের সঙ্গে কাজ করছে। দেশে প্রতিবছর পড়াশোনা শেষ করে এ খাতের উপযোগী ২০ হাজার স্নাতক বের হচ্ছেন। তাই খাতটিতে বিদেশি বিনিয়োগ আনতে কর–অবকাশ দেওয়া জরুরি। জবাবে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, আমাদের ব্যবসায়ীদের কর–অবকাশের চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। ব্যবসা করবেন, কর দেবেন। বেশি হোক, কম হোক কর দিতে হবে।

‎অনলাইনে ভ্যাট দিতে সমস্যার কথা জানায় বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন। সংগঠনটির আহ্বায়ক মহসিন ভূঁইয়া বলেন, বাধ্যতামূলক করা হলেও আমরা আগের পদ্ধতিতে ভ্যাট রিটার্ন দিচ্ছি। কারণ সিস্টেম আপডেট করা হচ্ছে না। বিষয়টির দ্রুত সমাধানে কর্মকর্তাদের তাগিদ দেন এনবিআর চেয়ারম্যান। বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পরিচালক আবদুল ওয়াজেদ কাঁচামালের আমদানি শুল্ক ৫ শতাংশ করার প্রস্তাব দেন।

মন্তব্য (০)





image

বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজি, মাছের দামে চড়াভাব

নিউজ ডেস্কঃ অস্বস্তি কাটছে না সবজির বাজারে। প্রতি সপ্তা...

image

‎আলু-পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে শ্রীলঙ্কায় যাবে বাং...

নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু ও পেঁয়াজ রপ...

image

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক : দুর্বল মার্কিন ডলারের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম...

image

‎হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্...

নিউজ ডেস্কঃ হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈর...

image

সেপ্টেম্বরের আট দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৮ দিনে দেশে প্রবাসী...

  • company_logo