• বিনোদন

বিএনপিকে ‘লাল সালাম’ ন্যান্সির

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার প্রতিযোগিতায় শোবিজ জগতের কয়েকজন পরিচিত মুখের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত কেউই তালিকায় স্থান পাননি।

রুমানা মোর্শেদ, কনকচাঁপা ও বেবী নাজনীনের মতো পরিচিত ব্যক্তিরাও দলীয় মনোনয়ন থেকে বাদ পড়েছেন। সোমবার (২০ এপ্রিল) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

এরই প্রেক্ষিতে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপিকে ‘লাল সালাম’ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ফেসবুক পোস্টে ন্যান্সি লিখেছেন, ‘গায়িকা-নায়িকা, অভিনেত্রী-মডেল— এসব তারকাকে শো-পিস না বানিয়ে ত্যাগী, যোগ্য ও রাজনৈতিক জ্ঞানসম্পন্ন নারীদের মূল্যায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জানাই লাল সালাম।’

মন্তব্য (০)





image

টপ অ্যাঙ্গেলে ‘অশালীন ভিডিও’ ধারণ নিয়ে যা বললেন পরীমনি-মিম

বিনোদন ডেস্ক : সম্প্রতি একটি অনুষ্ঠানে চিত্রনায়ক সিয়াম আহমেদ...

image

কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর প্রেম নিয়ে মুখ খুললেন সাবেক স...

বিনোদন ডেস্ক : কৌতুক অভিনেতা রাসেল ব্র্যান্ড কানাডার সাবেক প...

image

সিনেমায় আসা নিয়ে যা বললেন সিয়ামপত্নী

বিনোদন ডেস্ক : সম্প্রতি ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গে তার...

image

জুলাইয়ে রাজপথে নামা ভুল ছিল শীর্ষক মন্তব্য করেননি অভিনেত...

নিউজ ডেস্ক : সম্প্রতি, ‘আমাকে আশ্বাস দিয়ে, ব্যবহার কর...

image

বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

বিনোদন ডেস্ক : আগামী শুক্রবার (২৪ এপ্রিল) বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে পপসম্র...

  • company_logo