• লিড নিউজ
  • আন্তর্জাতিক

আলোচনায় বস, নাহলে কঠোর পরিণতি—ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন,  ইরানকে অবশ্যই আলোচনায় বসতে হবে, অন্যথায় তারা গুরুতর পরিণতির মুখোমুখি হবে। রক্ষণশীল রেডিও অনুষ্ঠান ‘দ্য জন ফ্রেডেরিকস শো’তে মুঠোফোনে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তারা (ইরান) আলোচনায় বসবে, আর যদি না বসে, তাহলে তারা এমন সমস্যার মুখোমুখি হবে যা আগে কখনো দেখেনি।’

তিনি আরও বলেন, ‘আশা করি তারা একটি ন্যায্য চুক্তিতে পৌঁছাবে এবং নিজেদের দেশ পুনর্গঠন করবে। তবে সেটা করতে গেলে তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না—এমনকি এর কোনো সুযোগও থাকবে না। আমরা তা হতে দিতে পারি না। এটি বিশ্ব ধ্বংসের কারণ হতে পারে, এবং আমরা সেটা হতে দেব না।’

এর আগে ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নাকচ করে দেন।  ব্লুমবার্গকে দেওয়া এক মোবাইল ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এটা বাড়ানোর সম্ভাবনা খুবই কম।’ যুদ্ধবিরতিটি মূলত দুই সপ্তাহের জন্য নির্ধারিত ছিল। এটি শুরু হয়েছিল গত ৭ এপ্রিল সন্ধ্যায়।

ট্রাম্প বলেন, খারাপ কোনো চুক্তি করার জন্য আমি তাড়াহুড়া করব না। আমাদের হাতে যথেষ্ট সময় আছে।

তথ্যসূত্র: জিও নিউজ

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo