ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী পরীমনি রুপালি পর্দায় না থাকলেও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনায় আছেন। জনপ্রিয় এ অভিনেত্রী আবারও আলোচনার কেন্দ্রে। তিনি প্রায়ই গণমাধ্যমের খবরের শিরোনামে থাকেন। নিজের ব্যক্তিগত মুহূর্ত কিংবা অনুভূতির কথা শেয়ার করে তৈরি করেন ব্যাপক কৌতূহল। ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাই পার করলেও কাজের ক্ষেত্রে এখন খুব একটা দেখা মেলে না পরীমনিকে। যদিও শোনা যাচ্ছে, বর্তমানে তার হাতে বেশ কিছু নতুন সিনেমা এবং ওটিটি কাজ রয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। পোস্ট করা ভিডিওতে দেখা গেছে তাকে ফুরফুরে মেজাজে। খুশিভরা আনন্দে রান্না করছেন তিনি।
অভিনেত্রী ১৬ সেকেন্ডের এ ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়। তার এই প্রাণবন্ত ভঙ্গিমা নেটিজেনরা সানন্দে গ্রহণ করেছেন। এক নেটিজেন লিখেছেন— এভাবে রান্নার সময় পরীমনির মতো তারাও নাচেন।
পোস্ট করা ভিডিওতে আরও দেখা যায়, এদিন পরীমনির চোখে চশমা এবং পরনে একটি হাতাখোলা কালো ড্রেস। সুন্দর ও আধুনিক রান্নাঘরে চুলে ঝুঁটি বাঁধা অবস্থায় হাতে খুন্তি। কড়াইতে বসানো চিংড়ির প্যানে খুন্তি বসানোর আগে খানিকটা নেচে নিলেন পরীমনি। এ সময় বাজছিল একটি জনপ্রিয় হিন্দি গান; আর সেই গানের তালে তালেই নেচে চিংড়িগুলো নাড়তে থাকেন অভিনেত্রী। ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন— একজন চিংড়ি প্রিয় পরী হি হি...।
বিনোদন ডেস্ক : বিনোদন জগতে একসময়ে ছোটপর্দার জনপ্রিয় জুটি ছিলেন অভিনেতা ফ...
বিনোদন ডেস্কঃ রাজধানীর International Convention City Bashund...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন...
বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান ...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন ইমরান হাশমি...

মন্তব্য (০)