ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় লীগ সরকারের সময় শুরু হওয়া প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান কাজ চালিয়ে নেওয়া দরকার বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। শুক্রবার (১৭ মার্চ) নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।
মাহফুজ আলম লিখেন, ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় পার্ক বা জাদুঘর করার আগে সেখানে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান করা জরুরি। বিগত লীগ সরকারের আমলে কিছু কাজ শুরু হয়েছিল। সেটা চালিয়ে নেওয়া দরকার।
তিনি আরও লিখেন, ঢাকার ঐতিহ্য চারশ বছরেরও পুরনো, এটা প্রমাণ করার সুযোগ আছে এখান থেকে। আরও প্রমাণ যে নাই, তা নয়। নগরায়ণ, পার্ক, বিনোদন কেন্দ্র যেমন জরুরি, তেমনি এ নগরের অতীত ও ঐতিহ্য সংরক্ষণ ও জরুরি।
নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ন...
নিউজ ডেস্কঃ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি...
নিউজ ডেস্কঃ জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্য ...
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় নাগরিক পার...
নিউজ ডেস্কঃ এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ...

মন্তব্য (০)