• লিড নিউজ
  • আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের সাক্ষাৎ অনুষ্ঠিত ‎

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত এড়াতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তেহরানে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংকট সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। খবর রয়টার্স।

‎সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতি মেয়াদ আরও বাড়তে পারে। যদিও তার কোনো নিশ্চয়তা নেই বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রণাল। এর আগে, ট্রাম্পও বলেছিলেন যুদ্ধ শিগগিরই শেষ হবে এবং পাকিস্তান উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছে।

‎তবে ইরানের পারমাণবিক শক্তি কমিশনের প্রধান জানিয়েছেন, এবারের আলোচনা ইরানের অধিকার ও স্বার্থের প্রতি শ্রদ্ধার ওপর নির্ভর করছে।

‎এদিকে রেড ক্রিসেন্ট ক্রিসেন্ট কর্মীদের সঙ্গে বৈঠক শেষে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘বেসামরিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থি। অপরদিকে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের অনুরোধের বিষয়টি অস্বীকার করেছে হোয়াইট হাউস।

‎এছাড়া ট্রম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাব মার্কিন সিনেটে আবারও ব্যর্থ হয়েছে বলেও জানা যায়।

মন্তব্য (০)





image

ইরান যুদ্ধ নিয়ে নতুন আশাবাদ, মেটেনি অনেক যদিকিন্তু

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে চলা ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সংঘাত শেষ হওয়ার সম...

image

ইরান চুক্তিতে রাজি না হলে ফের যুদ্ধ, হুঁশিয়ারি মার্কিন প্...

নিউজ ডেস্ক : ইরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্রের সামরিক...

image

‘প্রেসিডেন্টের নির্দেশ পেলেই পদক্ষেপ’—ফের যুদ্ধ শুরুর হুঁ...

নিউজ ডেস্ক : ইরান তাদের হারানো সামরিক সক্ষমতা পুনরুদ্ধার করত...

image

নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া বার্তা

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে লেনদেন আছে, এমন শঙ্কায় দুটি চীনা ব...

image

হরমুজ অবরোধে চীনের সেমিকন্ডাক্টর খাতে মহাবিপদ

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের প্রেক্ষাপটে চীন বর্তমানে গত কয়েক দ...

  • company_logo