• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরান যুদ্ধ ‘প্রায় শেষের পথে’: ট্রাম্প

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘প্রায় শেষের পথে’ এবং পরিস্থিতি দ্রুত শান্তির দিকে এগোচ্ছে। দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে উত্তেজনা কিছুটা কমে আসায় তিনি এ মন্তব্য করেন।

‎ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি মনে করি যুদ্ধ প্রায় শেষ। খুব কাছাকাছি অবস্থায় রয়েছে।

‎তার এই মন্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থগিত থাকা শান্তি আলোচনা আবার শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। জানা গেছে, পাকিস্তানে ব্যর্থ হওয়া আলোচনার পর বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নতুন করে আলোচনা শুরু হতে পারে। খবর ফক্স বিজনেসের।

‎তবে একদিকে যুদ্ধ শেষের কথা বললেও, অন্যদিকে যুক্তরাষ্ট্র এখনও পুরোপুরি পিছু হটেনি বলেও জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, এখনই যদি আমরা সরে যাই, তাদের দেশ পুনর্গঠনে ২০ বছর লেগে যাবে। আমরা এখনও শেষ করিনি।

‎গত সোমবার (১৩ এপ্রিল) যুক্তরাষ্ট্র ইরানের সব বন্দর ঘিরে নৌ অবরোধ ঘোষণা করে, যা সংঘাতকে নতুন করে উত্তপ্ত করে তোলে। এর আগে যুক্তরাষ্ট্র ইরানে বোমা হামলা সাময়িকভাবে বন্ধে সম্মত হয়েছিল।

‎পাকিস্তানে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যদিও ওই আলোচনায় কোনো চূড়ান্ত অগ্রগতি হয়নি। ভ্যান্স জানিয়েছেন কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত অনেকটাই ইরানের ওপর নির্ভর করছে।

‎উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হয়। এরপর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে।

‎ট্রাম্প দাবি করেছেন, এই যুদ্ধে ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে দুর্বল করা হয়েছে এবং দেশটির পারমাণবিক সক্ষমতা ঠেকাতেই যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়িয়েছে।

মন্তব্য (০)





image

হরমুজ অবরোধে চীনের সেমিকন্ডাক্টর খাতে মহাবিপদ

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের প্রেক্ষাপটে চীন বর্তমানে গত কয়েক দ...

image

চীনা গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিকে নিশান...

নিউজ ডেস্কঃ চীনা গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন...

image

ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প

নিউজ ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ইরানের কাছে উন্নত অস্ত্রশস্ত্র সরবরাহ না করার জন্য ...

image

ইসরাইলে প্রতিদিন শত শত রকেট নিক্ষেপ করছে হিজবুল্লাহ: আইডিএফ

নিউজ ডেস্ক : দখলদার উত্তর ইসরাইলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হি...

image

ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প

নিউজ ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ইরানের কাছে উন্নত অস্ত্রশস্ত্র সরবরাহ না করার জন্য ...

  • company_logo