ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা আলোচনা আয়োজনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই আগামী কয়েকদিনের মধ্যে পাকিস্তান ইসলামাবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার দ্বিতীয় পর্ব আয়োজনের প্রস্তাব দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের দুই কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থাটি এ তথ্য জানিয়েছে। ওই কর্মকর্তারা আরও জানিয়েছেন, উভয় পক্ষ যদি আলোচনার জন্য ভিন্ন কোনো স্থান বেছে নিতে না চায়, তবেই এ প্রস্তাব কার্যকর হবে।
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে বিরোধী দল ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ...
নিউজ ডেস্কঃ ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের...
নিউজ ডেস্কঃ জেরুজালেমে বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ রা...
নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

মন্তব্য (০)