• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধে ইসরাইলের বিপুল পরিমাণ আর্থিক ব্যয়ের একটি প্রাথমিক হিসাব প্রকাশ করেছে দেশটির অর্থ মন্ত্রণালয়। এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ এই সামরিক অভিযানে এখন পর্যন্ত ১ হাজার ১০০ কোটি ডলারের বেশি (১১ বিলিয়ন ডলার) খরচ হয়েছে।

মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, এই যুদ্ধের মোট বাজেট খরচ ধরা হয়েছে প্রায় ৩৫ বিলিয়ন শেকেল (১১.৫২ বিলিয়ন ডলার), যার মধ্যে ২২ বিলিয়ন শেকেলই ব্যয় হয়েছে সরাসরি প্রতিরক্ষা খাতে। বিশাল অংকের এই ব্যয়ের বোঝা মেটাতে ইতোমধ্যে ২০২৬ সালের বাজেটে এই অর্থ যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

যুদ্ধের তীব্রতা এবং দীর্ঘমেয়াদী সামরিক প্রস্তুতির কারণে ইসরায়েলি অর্থনীতিতে যে বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের এই পরিসংখ্যান তারই ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: আলজাজিরা।

মন্তব্য (০)





image

দেশের দুই শীর্ষ গণমাধ্যম বন্ধের নির্দেশ দিলেন উগান্ডার সে...

নিউজ ডেস্কঃ উগান্ডার সবচেয়ে প্রভাবশালী দুটি গণমাধ্যম প্রতিষ্...

image

মার্কিন হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নিউজ ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে চলমান পাল্টা-পাল্টি হামলার মধ্...

image

যুদ্ধবিরতির মধ্যেও তাবুতে হামলা, নিহত আরও এক শিশু

নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্...

image

আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে ...

image

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা

নিউজ ডেস্ক : টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়ে...

  • company_logo