• রাজনীতি

বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই ফারজানা সিঁথি

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জুলাই আন্দোলনের সময় আলোচিত ফারজানা সিঁথি। 

শনিবার (১১ এপ্রিল) দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সিঁথি।

এ বিষয়ে সিঁথি বলেন, আমি অফিশিয়ালি একটি ব্রিফ করব, তখন বিস্তারিত জানাব। নড়াইল-২ আসন থেকে আমি ফরম নিয়েছি। আমি আশাবাদী, চূড়ান্তভাবে মনোনীত হবো।

২০২৪ সালের আগস্টে শাহবাগ থানায় সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়েন ফারজানা সিঁথি।

জানা যায়, ফারজানা সিঁথির স্থায়ী নিবাস যশোরে। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এর আগে শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি জানান, আগ্রহী প্রার্থীরা ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।

মন্তব্য (০)





image

সংস্কারের বকেয়া রেখেই সরকার নতুন বছরের হালখাতা খুলেছে: ন...

নিউজ ডেস্ক : প্রতিবছর পয়লা বৈশাখে হালখাতা খুলে যেভাবে সব বকে...

image

গণভোটের রায় মেনে নিন, না হলে করুণ পরিণতি হবে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণের ভাষা বুঝতে চ...

image

‎জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে অবস্থান নিয়ে সরকার পার পাবে...

নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে অবস্থান নিয়ে সরকার পার পাবে না বলে মন্তব্য করেছেন বির...

image

গণভোটের রায় মেনে নিন, না হলে করুণ পরিণতি হবে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ...

image

‎জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে অবস্থান নিয়ে সরকার পার পাবে...

নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে অবস্থান নিয়ে সরকার ...

  • company_logo