• আন্তর্জাতিক

আফগানিস্তানে পিকনিক স্পটে বন্দুকধারীর হামলা, নিহত অন্তত ৪

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে পিকনিক স্পটে বন্দুকধারীর হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা ও চিকিৎসকরা জানিয়েছেন, এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।

‎শুক্রবার (১০ এপ্রিল) দেশটির হেরাত প্রদেশের এনজিল জেলায় এ হামলার ঘটনা ঘটে। তালেবান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, হামলায় ৭ জন নিহত হয়েছেন। তবে স্থানীয় এক প্রাদেশিক কর্মকর্তা জানিয়েছেন, নিহতের সংখ্যা ৪ জন।

‎এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, মোটরসাইকেলে আসা অজ্ঞাত বন্দুকধারী দেহ মেহরি গ্রামের কাছে হঠাৎ করে গুলি চালায়। শুক্রবার হওয়ায় ওই এলাকা সাধারণত পিকনিক ও বিনোদনের জন্য বেশ ব্যস্ত থাকে।

‎হেরাতের একটি হাসপাতালের এক চিকিৎসক জানান, হামলার শিকার আহতরা হাজারা শিয়া মুসলিম সম্প্রদায়ের সদস্য ছিলেন। তারা স্থানীয় একটি মাজারে পিকনিক করতে গিয়েছিলেন। ওই চিকিৎসকের দাবি অনুযায়ী, নিহতের সংখ্যা ১২ জন এবং আহত ১২ জন।

‎আফগানিস্তানে হাজারা শিয়া মুসলিমরা সংখ্যালঘু সম্প্রদায় এবং অতীতেও তারা একাধিক হামলার লক্ষ্যবস্তু হয়েছেন বলে দাবি করেছে বিবিসি নিউজ।

মন্তব্য (০)





image

দেশের দুই শীর্ষ গণমাধ্যম বন্ধের নির্দেশ দিলেন উগান্ডার সে...

নিউজ ডেস্কঃ উগান্ডার সবচেয়ে প্রভাবশালী দুটি গণমাধ্যম প্রতিষ্...

image

মার্কিন হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নিউজ ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে চলমান পাল্টা-পাল্টি হামলার মধ্...

image

যুদ্ধবিরতির মধ্যেও তাবুতে হামলা, নিহত আরও এক শিশু

নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্...

image

আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে ...

image

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা

নিউজ ডেস্ক : টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়ে...

  • company_logo