• রাজনীতি

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন বাতিল করতে হবে: পরওয়ার

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন বাতিল করতে হবে। কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, যা আবারও প্রমাণিত হয়েছে। বিএনপি যে পথে হাঁটছে, তা দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।

শুক্রবার (১০ এপ্রিল) বায়তুল মোকাররমে জুমার পর জামায়াতের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। 

শেরপুর-৩ এবং বগুড়া-৬ আসনের নির্বাচনে ব্যাপক ভোট ডাকাতি, কেন্দ্র দখল, জাল ভোট, নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করে জামায়াত। 

গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা না থাকলেও সব আগের মতোই আছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ভোট চাইলেও বিএনপি এর পক্ষে ছিল না।  এর মধ্য দিয়ে বিএনপি মুনাফিকের পরিচয় দিয়েছে।

বিএনপি ক্ষমতাকে কাজে লাগিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে বাতিল করতে চাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সংসদে  জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানার কথা বললেও গণভোট মানেন না তারা। গণভোটে ৫০ এর কাছে ৭০ বিজয়ী হয়েছে। ‘হ্যাঁ’তে ভোট দিয়ে, না বাস্তবায়ন করা মানেই হলো জনগণের সঙ্গে প্রতারণা।

মন্তব্য (০)





image

কুচি কুচি করে কাটার পরে বলেন, আসুন ঐক্যবদ্ধভাবে দেশটা চাল...

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যানবাহন চালা...

image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

  • company_logo