ফাইল ছবি
নিউজ ডেস্কঃ অতিরিক্ত সম্পদশালীদের ট্যাক্স বাড়ানো এবং ব্যাংক লেনদেনে ট্যাক্স আদায় করা যায় কি না, সে বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) সকালে চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে প্রাক বাজেট মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
এসময় দেশের বাজেট সবসময় ঋণ নির্ভর, বাজেটের প্ল্যান বাস্তবে আদায় করা সম্ভব হয় না বলে উল্লেখ করে রাজস্ব বৃদ্ধির ওপর গুরুত্ব দেন তিনি। এছাড়া ট্যাক্স কার্যক্রমে গতিশীল ও স্বচ্ছতা আনতে রাজস্ব বোর্ডের সব কাজ ডিজিটালাইজড হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান।
তিনি মনে করেন, টিআইএন সার্টিফিকেটধারী ব্যক্তিদের তথ্য হালনাগাদ না থাকা, মৃত ব্যক্তিদের টিআইএন সক্রিয় থাকা এবং করযোগ্য আয় না থাকলেও রিটার্ন জমার নিয়ম সম্পর্কে সচেতনতার অভাবে ট্যাক্স রিটার্ন কম জমা হয়। কর ফাঁকি রোধে আগামী বছর থেকে রিটার্ন দাখিলকারীদের ব্যাংক স্টেটমেন্টও সংগ্রহ করা হবে বলে জানান তিনি।
এদিকে কর আদায়ে বিভিন্ন সম্ভাবনা ও সমস্যার কথা তুলে ধরেন সভায় অংশগ্রহণকারীরা অন্যান্য কর্মকর্তারা।
নিউজ ডেস্কঃ আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে প্রায় ১...
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটা...
নিউজ ডেস্কঃ চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-স...
নিউজ ডেস্কঃ বিশ্ববাজারে তেলের দাম কমে আসা এব...

মন্তব্য (০)