ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে এজেন্ট বের করে দেওয়া, জাল ভোট দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ এনেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
মিয়া গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, অনিয়মের প্রতিবাদ করায় জামায়াত নেতাদের ওপর হামলা করা হয়। কোনো জায়গা থেকে নির্দেশ পেয়েই প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। নির্বাচিত সরকারের আমলের প্রথম দুই নির্বাচনে যদি এমন চিত্র হয়, তাহলে স্থানীয় নির্বাচন কীভাবে হবে, এমন প্রশ্ন-ও করেন তিনি।
অভিযুক্ত কেন্দ্রগুলোর প্রিসাইডিং অফিসার ও পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনতে ইসিকে আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। আরও জানায়, ইমোশনালি কোনো সিদ্ধান্ত নেবে না তার দল।
নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যানবাহন চালা...
ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...
নিউজ ডেস্ক : জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...
নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...
নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

মন্তব্য (০)