• অর্থনীতি

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় তিন সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির সমঝোতা এবং ডলার ও তেলের দামের পতনের প্রেক্ষাপটে বুধবার এই উত্থান দেখা গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্পট গোল্ডের দাম ২% বেড়ে প্রতি আউন্স ৪,৭৯৫.৯৯ ডলারে দাঁড়িয়েছে। এর আগে দিনের এক পর্যায়ে দাম ৩%-এর বেশি বেড়ে ১৯ মার্চের পর সর্বোচ্চ স্তরে পৌঁছায়।

অন্যদিকে, জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম ৩% বেড়ে প্রতি আউন্স ৪,৮২৪.৭০ ডলারে উঠেছে।

বাজার বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে দুই সপ্তাহের জন্য শত্রুতা বন্ধ রাখার সিদ্ধান্ত এবং স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনার উদ্যোগ বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি তৈরি করেছে। এর ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ডলারের দুর্বলতা এবং তেলের দাম কমে যাওয়ায় স্বর্ণ আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। পাশাপাশি ভূরাজনৈতিক উত্তেজনা সাময়িকভাবে কমলেও অনিশ্চয়তা পুরোপুরি দূর হয়নি, যা দামে ইতিবাচক প্রভাব ফেলছে।

মন্তব্য (০)





image

বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজি, মাছের দামে চড়াভাব

নিউজ ডেস্কঃ অস্বস্তি কাটছে না সবজির বাজারে। প্রতি সপ্তা...

image

‎আলু-পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে শ্রীলঙ্কায় যাবে বাং...

নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু ও পেঁয়াজ রপ...

image

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক : দুর্বল মার্কিন ডলারের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম...

image

‎হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্...

নিউজ ডেস্কঃ হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈর...

image

সেপ্টেম্বরের আট দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৮ দিনে দেশে প্রবাসী...

  • company_logo