• আন্তর্জাতিক

ট্রাম্পের ‘এক রাতে গুঁড়িয়ে’ দেওয়ার হুমকির কড়া জবাব ইরানের ‎

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: এক রাতেই ইরানকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব-মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকির কড়া জবাব দিয়েছে ইরান।  দেশটির সেনাবাহিনী বলেছে, ট্রাম্পের আক্রমণাত্মক ভাষা ও অযৌক্তিক হুমকিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে অভিযান ব্যাহত হবে না।

‎ট্রাম্পের আলটিমেটাম অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবারই (বাংলাদেশ সময় বুধবার সকাল) সেই রাত হতে পারে। ইরানের বিষয়ে জানাতে গতকাল হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করেন ট্রাম্প। সেখানেই তিনি এমন হুমকি দেন।

‎সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘পুরো দেশটাকে এক রাতেই শেষ করে দেওয়া যায়, আর সেই রাতটা হয়তো আগামীকালই।’ ডেডলাইন পেরিয়ে গেলে ইরানকে ‘প্রস্তর যুগে’ পাঠিয়ে দেওয়া হবে বলে আবারও হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন, ‘তাদের কোনো সেতু থাকবে না। তাদের কোনো বিদ্যুৎকেন্দ্র থাকবে না।’

‎যৌথ বাহিনীপ্রধান জেনারেল ড্যান কেইন এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পাশে নিয়ে এই সংবাদ সম্মেলন করেন ট্রাম্প।  জানান,  তিনি বিশ্বাস করেন ইরানের ‘বিচক্ষণ’ নেতারা ‘সৎ বিশ্বাসে’ আলোচনা করছেন। তবে ফলাফল এখনো অনিশ্চিত।

মন্তব্য (০)





image

চুক্তি না মানলে ইরানে আরও ভয়াবহ, আরও শক্তিশালী গোলাবর্ষণ ...

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ...

image

‎৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল

আন্তর্জাতিক ডেস্ক: টানা ৪০ দিন বন্ধ থাকার পর অবশেষে খুলে দেও...

image

লেবাননে ইসরাইলি ‘বর্বর’ হামলা: নিহতের সংখ্যা বেড়ে ২৫৪

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হাম...

image

যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিল ইরান

নিউজ ডেস্ক : লেবাননজুড়ে বুধবার (৮ এপ্রিল) ইসরাইলি বাহিনীর অ...

image

সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইনে হামলা ইরানের

নিউজ ডেস্ক : সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তে...

  • company_logo