• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য হরমুজ প্রণালি আর 'আগের অবস্থায়' ফিরবে না: ইরান ‎

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইরানের ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালি আগের অবস্থায় আর কখনো ফিরবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য।

‎রোববার (৫ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এই জলপথে বিদেশি আধিপত্যের যুগ এখন নিশ্চিতভাবেই শেষ।

‎এতে বলা হয়, পারস্য উপসাগরের জন্য ইরানের কর্মকর্তারা যাকে ‘নতুন ব্যবস্থা’ বলে জানিয়েছেন, তা কার্যকর করার লক্ষ্যে তারা এখন সামরিক প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছেন।

‎এ মন্তব্যের আগে ইরানের পার্লামেন্টে একটি খসড়া আইনের অগ্রগতি হয়েছে, যাতে হরমুজ প্রণালি দিয়ে চলাচলে ট্রানজিট ফি আরোপ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা এবং তেহরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকরকারী দেশগুলোর প্রবেশাধিকার সীমাবদ্ধ করার প্রস্তাব রয়েছে।

‎ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রস্তাবনায় ইরানের নিজস্ব মুদ্রায় ট্রানজিট ফি পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে।

‎এদিকে, ট্রুথ সোশ্যালের এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালি খুলে না দেওয়া হলে মঙ্গলবার ইরানে সব কিছু গুড়িয়ে এক করে দেওয়া হবে।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo