ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্কঃ চলমান যুদ্ধে পরিকল্পনা ও ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর তালিকা’ অনুযায়ী তেহরান এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ইরানের একজন নিরাপত্তা কর্মকর্তা। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য ‘বড় চমক’ বড় চমক অপেক্ষা করছে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজে প্রকাশিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেয়া হয়। তবে ওই নিরাপত্তা কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।
বিবৃতিতে ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু ‘যথাযথ নয়’। ইরানের সেতুতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হামলার হুমকিকে ‘হাস্যকর’ বলে উল্লেখ করেন তিনি। কর্মকর্তা বলেন, যুদ্ধবিমান ভূপাতিত হওয়াসহ মার্কিন সামরিক অভিযানের ব্যর্থতার কারণে তিনি (ট্রাম্প) এ হুমকি দিয়েছেন।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্র ও তার অনুগত শাসকগোষ্ঠীর জন্য আমাদের একটি বড় চমক রয়েছে। অল্প কিছু সময়ের মধ্যে তারা সেটা দেখতে পাবে।’ ইরানের দক্ষিণাঞ্চলে তাদের আচরণ ঘটনাপ্রবাহের গতিপথ আমাদের অনুকূলে বদলে দিতে পারে।
ওই কর্মকর্তা আরও বলেন, ‘অসম যুদ্ধকৌশলে শত্রুকে কীভাবে দুর্বল করে দিতে হয়, তা আমরা ভালোভাবেই রপ্ত করেছি। দ্রুত, সহজ ও নির্ভুল হামলার যে কৌশল যুক্তরাষ্ট্র নিয়েছিল, তা ব্যর্থ হয়েছে।’
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে যৌথ হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইসরাইলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে পাল্টা হামলা শুরু করে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর।
নিউজ ডেস্ক : ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভট্রিন জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘা...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দুর্গম পাহাড়ি এলাকায় অবরুদ্ধ ...
নিউজ ডেস্ক : ইরান সরকার তাদের বন্দরগুলোতে অত্যাবশ্যকীয় পণ্য...
নিউজ ডেস্ক : দীর্ঘ সাত বছর পর ইরান থেকে ভারতে তেলের প্রথম চা...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান...

মন্তব্য (০)