• লিড নিউজ
  • বিনোদন

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের উদ্যোগে মাসব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী শুরু

  • Lead News
  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ফিল্ম আর্কাইভের উদ্যোগে আগামীকাল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক চলচ্চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে। সর্বসাধারণের জন্য উন্মুক্ত সাপ্তাহিক এসব চলচ্চিত্র দর্শকরা সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পারবেন।বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৩০০ আসন বিশিষ্ট প্রজেকশন হলে (দোতলায়) প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আর্কাইভে সংরক্ষিত নতুন/পুরাতন/দুর্লভ চলচ্চিত্র প্রদর্শন করা হবে

মাসিক সময়সূচি
‎হারুনর রশীদ পরিচালিত মেঘের অনেক রং চলচ্চিত্রটি প্রদর্শিত হবে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল)। ১ ঘণ্টা ১৭ মিনিটের এই চলচ্চিত্রে মাথিন, ওমর এলাহী, রওশন আরা, আদনানসহ অনেকে অভিনয় করেছে।

‎৯ এপ্রিল বৃহস্পতিবার খান আতাউর রহমান পরিচালিত দিন যায় কথা থাকে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। সাদাকালো এ ছবিটির ব্যাপ্তিকাল ২ ঘণ্টা ৩২ মিনিট। এতে অভিনয় করেছেন ফারুক, কবরী, আনোয়ারা, খলিল ও টেলিসামাদ।

‎১৬ এপ্রিল বৃহস্পতিবার শাহ আলম কিরন পরিচালিত একটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। রঙিন এই চলচ্চিত্রের ব্যাপ্তিকাল ২ ঘণ্টা। এতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, আনোয়ারা ও রিণা খান।

‎২৩ এপ্রিল বৃহস্পতিবার দেওয়ান নজরুল পরিচালিত দোস্ত দুশমন চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। সাদাকালো এই চলচ্চিত্রটির ব্যাপ্তিকাল ২ ঘণ্টা ১৩ মিনিট। এতে অভিনয় করেছেন, সোহেল রানা, ওয়াসিম, শাবানা ও সুচরিতা।

‎৩০ এপিল বৃহস্পতিবার মমতাজ আলী পরিচালিত নসিব চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। রঙিন এ চলচ্চিত্রের ব্যাপ্তিকাল ২ ঘণ্টা ৪২ মিনিট। এতে অভিনয় করেছেন, উজ্জল, শাবানা, ইলিয়াস  কাঞ্চন ও রোজিনা।

মন্তব্য (০)





image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

image

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

  • company_logo