• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ট্রাম্পের হুমকির জবাবে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। তিনি জানিয়েছেন, কোনো চাপেই তিনি ইরান যুদ্ধ ইস্যুতে নিজের নীতি পরিবর্তন করবেন না।

বুধবার (১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে স্টারমার বলেন, ‘ইরান যুদ্ধের সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপারে আমার অবস্থান পরিবর্তনের জন্য আমার ওপর প্রচুর চাপ দেওয়া হয়েছে। কিন্তু আমি যুদ্ধ নিয়ে আমার অবস্থান পরিবর্তন করব না।’

তিনি আরও বলেন, ‘চাপ যেমনই হোক, আওয়াজ যেমনই হোক, আমি ব্রিটিশ প্রধানমন্ত্রী— এবং আমাকে আমাদের জাতীয় স্বার্থেই কাজ করতে হবে।’

এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মিত্র দেশগুলোর উদ্দেশে কড়া বার্তা দেন। তিনি লেখেন, ‘তোমাদের নিজেদের দায়িত্বে লড়াই করতে শিখতে হবে। যুক্তরাষ্ট্র আর তোমাদের সহায়তায় থাকবে না।’

শুধু তাই নয়, ইউরোপীয় মিত্রদেরও কটাক্ষ করেন ট্রাম্প। এক পোস্টে তিনি উল্লেখ করেন, যুক্তরাজ্যের মতো দেশগুলো হরমুজ প্রণালীর আশপাশে জেট ফুয়েল পাচ্ছে না—এমন পরিস্থিতিতে তাদের আরও সাহসী হয়ে উঠতে হবে এবং ওই অঞ্চলে সক্রিয় ভূমিকা নিতে হবে।

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের উত্তেজনা অব্যাহত রয়েছে। লেবাননের রাজধানী বেইরুত-এ ভারী বোমাবর্ষণ চলছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

অন্যদিকে হোয়াইট হাউস ঘোষণা দিয়েছে, ট্রাম্প বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, যা সরাসরি সম্প্রচার করা হবে।

সূত্র: বিবিসি

মন্তব্য (০)





image

ফ্লোরিডায় ভাইস মেয়রকে গুলি করে হত্যা, স্বামী আটক

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোরাল...

image

৫০ বছরের বেশি সময় পর আবারও চাঁদে মানুষের যাত্রা

নিউজ ডেস্কঃ ৫০ বছরেরও বেশি সময় পর আবারও চাঁদে মানুষের ম...

image

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য, মুখ ...

নিউজ ডেস্ক : ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির দায়িত্ব গ্র...

image

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিচ্ছে আরব আমিরাত

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এক নাটকীয় মোড় নিতে যাচ্ছে। কৌ...

image

যুদ্ধবিরতির অনুরোধ নিয়ে ট্রাম্পের দাবি ভিত্তিহীন: ইরান

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির অন...

  • company_logo