• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ভারতে মন্দিরে পদপিষ্ট হয়ে ৮ জনের মৃত্যু

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ভারতে মন্দিরে পূজা দিতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১২ জন। মঙ্গলবার বিহারের নালন্দায় শীতলা মন্দিরে এ ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রের বরাতে ভারতের গণমাধ্যম জানিয়েছে, প্রতি মঙ্গলবার কয়েকশো হিন্দু নালন্দার শীতলা মন্দিরে পূজা দিতে যান। আজ মন্দিরে খুবই ভিড় হয়েছিল। লাইনে দাঁড়িয়ে থাকা পূজা প্রত্যাশীদের মধ্যে হঠাৎ হুড়োহুড়ি পড়ে যায়। এরপরই পদপিষ্টের ঘটনা ঘটে।  

এদিকে পদপিষ্ট হয়ে যাদের মৃত্যু হয়েছে, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সম্রাট চৌধরী। দুর্ঘটনায় যারা আহত হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন তিনি।

এছাড়া বিহার সরকারের পক্ষে নিহতদের পরিবারের জন্য মোট ৬ লাখ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর থেকে ৪ লাখ টাকা এবং মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লাখ টাকা দেওয়া হবে।

মন্তব্য (০)





image

দেশের দুই শীর্ষ গণমাধ্যম বন্ধের নির্দেশ দিলেন উগান্ডার সে...

নিউজ ডেস্কঃ উগান্ডার সবচেয়ে প্রভাবশালী দুটি গণমাধ্যম প্রতিষ্...

image

মার্কিন হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নিউজ ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে চলমান পাল্টা-পাল্টি হামলার মধ্...

image

যুদ্ধবিরতির মধ্যেও তাবুতে হামলা, নিহত আরও এক শিশু

নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্...

image

আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে ...

image

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা

নিউজ ডেস্ক : টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়ে...

  • company_logo