• আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই যুদ্ধ শেষ করতে ইচ্ছুক ট্রাম্প

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ হরমুজ প্রণালি না খুলেই ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশাসন কর্মকর্তাদের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প তার সহযোগীদের জানিয়েছেন যে, হরমুজ প্রণালী মূলত বন্ধ থাকা অবস্থাতেই তিনি ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান শেষ করতে প্রস্তুত।

‎প্রতিবেদনে বলা হয়, এ সময় যদি ট্রাম্প এমন সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এ জলপথে তেহরানের শক্ত নিয়ন্ত্রণ আরও দীর্ঘায়িত হতে পারে। সেই সঙ্গে পুনরায় এটি চালু করার মতো জটিল বিষয় ভবিষ্যতেও ঝুলে থাকবে।

‎প্রতিবেদনে আরও বলা হয়, গত কয়েক দিনে ট্রাম্প ও তার সহযোগীরা পরিস্থিতি পর্যালোচনা করেছেন। তাঁরা মনে করছেন, এ গুরুত্বপূর্ণ জলপথটি জোর করে উন্মুক্ত করার অভিযানে নামলে যুদ্ধ ট্রাম্পের নির্ধারিত চার থেকে ছয় সপ্তাহের সময়সীমা ছাড়িয়ে যেতে পারে।

‎কর্মকর্তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হওয়া উচিত ইরানের নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্রের মজুত ধ্বংস করা। এরপর বর্তমান সংঘাত কমিয়ে আনা ও কূটনৈতিকভাবে তেহরানের ওপর চাপ সৃষ্টি করা, যাতে তারা অবাধ অবাধ বাণিজ্যের সুযোগ দেয়।

‎কর্মকর্তারা জানিয়েছেন, এ পরিকল্পনা ব্যর্থ হলে ওয়াশিংটন ইউরোপ ও উপসাগরীয় অঞ্চলের মিত্রদের ওপর চাপ দেবে, যেন তারা হরমুজ প্রণালি আবার খোলার নেতৃত্বে থাকে।

‎বিশ্লেষকদের মতে, এ প্রণালি যত বেশি সময় বন্ধ থাকবে, তা বিশ্ব অর্থনীতিকে তত বেশি অস্থিতিশীল করবে এবং জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেবে।

‎ওয়াশিংটনের ব্রুকিংস ইনস্টিটিউশনের ভাইস প্রেসিডেন্ট এবং ইরান বিষয়ক বিশেষজ্ঞ সুজান ম্যালনি, প্রণালী উন্মুক্ত হওয়ার আগেই সামরিক অভিযান শেষ করার এ চিন্তাকে ‘অকল্পনীয়ভাবে দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করেছেন।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়া...

নিউজ ডেস্ক : ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ...

image

শত্রুপক্ষকে সহায়তা করলে মৃত্যুদণ্ড ও সম্পদ বাজেয়াপ্তের ...

নিউজ ডেস্ক : ইরানের বিচার বিভাগীয় মুখপাত্র আসগর জাহাঙ্গীর জানান, গ...

image

ভারতে মন্দিরে পদপিষ্ট হয়ে ৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : ভারতে মন্দিরে পূজা দিতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।এ ঘটনায় গ...

image

মার্কিন স্থল সেনাদের জন্য যে ‘নরক’ তৈরি করেছে ইরান

নিউজ ডেস্ক : ইরানে আগ্রাসন বন্ধে আলোচনার আড়ালে মধ্যপ্রাচ্যে ব্যাপক সৈন্য সমাবেশ ঘটাচ্ছে যুক্তর...

image

নানামুখী সংকটে হোয়াইট হাউস, দিশাহারা ট্রাম্প

নিউজ ডেস্ক : সামনের দিনগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্...

  • company_logo