• অপরাধ ও দুর্নীতি

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা করার দায়ে আমিনুল ইসলাম নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আমিনুল ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলার বেনুয়ারচর এলাকার বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে দেওয়ানগঞ্জ উপজেলার আমিনুল ইসলামের সঙ্গে বকশীগঞ্জ উপজেলার সুজানা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের জন্য সুজানা আক্তারকে নির্যাতন করা হতো। ২০২২ সালের ২৪ এপ্রিল ২০ হাজার টাকা যৌতুকের দাবিতে স্ত্রী সুজানা আক্তারের পেটে লাথি মারেন আমিনুল। পরদিন ২৫ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় সুজানার মৃত্যু হয়। পরে নিহতের বাবা একই দিন দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, মামলায় ১৩ জনের সাক্ষ্য শেষে আদালত আমিনুল ইসলামকে দোষী সাব্যস্ত করেন। পাশাপাশি আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন; যেখানে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo