• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎মধ্যপ্রাচ্যে ইসরাইলি ও মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিশোধমূলক হামলার হুমকি ইরানের

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ তেহরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলার পর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরসিজি) মধ্যপ্রাচ্যে ইসরাইলি ও আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে।

‎আইআরসিজি বলেছে, ‘ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার প্রতিশোধ হিসেবে তাদের দুটি বিশ্ববিদ্যালয়ে হামলা না হওয়া পর্যন্ত’ এই অঞ্চলের সব বিশ্ববিদ্যালয়কেই বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। বাহিনী জানিয়েছে, মার্কিন ও ইসরাইলি হামলায় ইরানের দুটি বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে গেছে।

‎গার্ডের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ফার্স নিউজ এজেন্সির মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সতর্ক করা হয়েছে যে, সোমবার, ৩০ মার্চ দুপুর ১২টার মধ্যে ওয়াশিংটন যদি এই বোমা হামলার আনুষ্ঠানিক নিন্দা না জানায়, তবে এই অঞ্চলের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

‎‘আমরা এই অঞ্চলের আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোর সকল কর্মচারী, অধ্যাপক ও শিক্ষার্থী এবং তাদের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের ক্যাম্পাস থেকে এক কিলোমিটার দূরে থাকার পরামর্শ দিচ্ছি। জানিয়েছে আইআরজিসি।

‎উপসাগরীয় অঞ্চলে বেশ কয়েকটি মার্কিন প্রতিষ্ঠানের শাখা রয়েছে, যার মধ্যে কাতারের টেক্সাস এএন্ডএম বিশ্ববিদ্যালয় এবং সংযুক্ত আরব আমিরাতের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় অন্যতম।

‎সপ্তাহব্যাপী মার্কিন ও ইসরাইলি হামলায় ইরানের সামরিক বাহিনী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ইসলামী প্রজাতন্ত্রটি এখনও ইসরাইলি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় দেশগুলোতে হামলা চালাতে সক্ষম হচ্ছে।

মন্তব্য (০)





image

দেশের দুই শীর্ষ গণমাধ্যম বন্ধের নির্দেশ দিলেন উগান্ডার সে...

নিউজ ডেস্কঃ উগান্ডার সবচেয়ে প্রভাবশালী দুটি গণমাধ্যম প্রতিষ্...

image

মার্কিন হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নিউজ ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে চলমান পাল্টা-পাল্টি হামলার মধ্...

image

যুদ্ধবিরতির মধ্যেও তাবুতে হামলা, নিহত আরও এক শিশু

নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্...

image

আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে ...

image

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা

নিউজ ডেস্ক : টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়ে...

  • company_logo