• লিড নিউজ
  • আন্তর্জাতিক

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ গ্রেপ্তার

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জেন-জি বিক্ষোভ দমনের অভিযোগে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। আজ (শনিবার, ২৮ মার্চ) তাদের গ্রেপ্তার করা হয়। খবর বিবিসির।

‎গত বছর সেপ্টেম্বর মাসে নেপালের জেন-জি’র নেতৃত্বাধীন বিক্ষোভে অন্তত ৭৭ জন নিহত হয়। এসব মৃত্যুর ঘটনায় কেপি শর্মা ওলির দায় আছে কি না সে বিষয়ে তদন্তের জন্য তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎ওলির দল কমিউনিস্ট পার্টি অব নেপালের (ইউএমএল) জ্যেষ্ঠ নেতা মিন বাহাদুর শাহি বলেন, ‘আজ সকালে তাকে তার বাসভবন থেকে নিয়ে যাওয়া হয়েছে।’

‎পুলিশের মুখপাত্র ওম অধিকারী ওলি এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

‎এদিকে চলতি বছর ৫ মার্চের সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন র‍্যাপার থেকে রাজনীতিবিদ হওয়া বালেন্দ্র শাহ। গতকাল শুক্রবার (২৭ মার্চ) প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ নিয়েছেন।

মন্তব্য (০)





image

দেশের দুই শীর্ষ গণমাধ্যম বন্ধের নির্দেশ দিলেন উগান্ডার সে...

নিউজ ডেস্কঃ উগান্ডার সবচেয়ে প্রভাবশালী দুটি গণমাধ্যম প্রতিষ্...

image

মার্কিন হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নিউজ ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে চলমান পাল্টা-পাল্টি হামলার মধ্...

image

যুদ্ধবিরতির মধ্যেও তাবুতে হামলা, নিহত আরও এক শিশু

নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্...

image

আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে ...

image

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা

নিউজ ডেস্ক : টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়ে...

  • company_logo