ফাইল ছবি
নিউজ ডেস্কঃ গত তিন মাসে বেড়েছে দেশে বিদেশি ঋণ । বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সরকারি খাতে বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে ৯৩ বিলিয়ন ডলার। অপরদিকে, বেসরকারি খাতে তা ছাড়িয়েছে ২০ বিলিয়ন ডলার।
সব মিলিয়ে তিন মাসের ব্যবধানে ঋণ বেড়েছে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে , ডিসেম্বর প্রান্তিক শেষে দেশের মোট বিদেশি ঋণ দাঁড়িয়েছে ১১৩ বিলিয়ন ডলারে।
এর আগে, গত বছরের সেপ্টেম্বর প্রান্তিকে এই পরিমাণ ছিল ১১২ বিলিয়ন ডলারের কিছু বেশি। ডিসেম্বর প্রান্তিকে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) পেমেন্ট না হওয়া এবং অফশোর ব্যাংকিং ইউনিটে ডলারের প্রবাহ বাড়ার কারণেও ঋণের পরিমাণ বেড়েছে।
মূলত, ওই সময়ে প্রায় ৪০০ মিলিয়ন ডলার বিদেশ থেকে অফশোর ব্যাংকিং ইউনিটে এসেছে। যা মোট ঋণে যোগ হয়েছে।
নিউজ ডেস্কঃ আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে প্রায় ১...
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটা...
নিউজ ডেস্কঃ চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-স...
নিউজ ডেস্কঃ বিশ্ববাজারে তেলের দাম কমে আসা এব...

মন্তব্য (০)