• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানের অনুমতি নিলে যে কেউ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে: দূত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থায় (আইএমও) নিযুক্ত ইরানের প্রতিনিধি জানিয়েছেন যে, নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থার জন্য ইরান সরকারের সঙ্গে সমন্বয় সাপেক্ষে বিদেশি জাহাজগুলো এখনও হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে।

আলী মুসাভি, যিনি একইসঙ্গে যুক্তরাজ্যে ইরানের দূত হিসেবে দায়িত্বরত, মেহর নিউজ এজেন্সিকে বলেছেন যে আন্তর্জাতিক বাধ্যবাধকতা পালনের পাশাপাশি ‘ইরানের আঞ্চলিক অখণ্ডতা ও অধিকারের’ প্রতিও সম্মান প্রদর্শন করতে হবে।

তিনি আরও যোগ করেন যে, সামুদ্রিক নিরাপত্তা উন্নত করতে এবং নাবিকদের সুরক্ষায় ইরান আইএমও এবং অন্যান্য দেশগুলোর সাথে সহযোগিতা করতে প্রস্তুত।

মুসাভি বলেন, হরমুজ প্রণালী শুধু ইরানের ‘শত্রুদের’ জন্য বন্ধ। 

তিনি আরও উল্লেখ করেন যে, পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতির মূলে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ।

সূত্র: আলজাজিরা।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo