• লিড নিউজ
  • আন্তর্জাতিক

প্রতিবেশী দেশগুলোর প্রতি যে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দেশজুড়ে ভয়াবহ হামলা ও সংঘাতের মধ্যেও প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 

তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে পারস্য উপসাগরীয় পার্শ্ববর্তী দেশ এবং অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোর সঙ্গে কোনো ধরনের সংঘাতে জড়ানোর ইচ্ছা ইরানের নেই। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিশেষ বার্তায় তিনি প্রতিবেশী দেশগুলোকে 'ভাই' হিসেবে সম্বোধন করে বলেন, মুসলিম বিশ্বের মধ্যকার যে কোনো বিভেদ বা মতবিরোধের একমাত্র সুবিধাভোগী হলো জায়নবাদী গোষ্ঠী। তাই ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে বিবাদে না জড়িয়ে ঐক্যবদ্ধ থাকার ওপর তিনি জোর দিয়েছেন।

পবিত্র ঈদুল ফিতর এবং ইরানের নববর্ষ নওরোজ উপলক্ষে দেওয়া এই বার্তায় পেজেশকিয়ান মুসলিম উম্মাহর শক্তি ও সংহতি কামনা করেন। তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষার অনুসরণের মাধ্যমেই এই ঐক্য গড়ে তোলা সম্ভব। 

বর্তমান কঠিন পরিস্থিতি মোকাবিলায় এবারের নওরোজকে জাতীয় সংহতি ও সংহতির প্রতীক হিসেবে বর্ণনা করে তিনি দেশবাসীকে হাতে হাত মিলিয়ে কাজ করার আহ্বান জানান। 

প্রেসিডেন্টের মতে, এই সম্মিলিত প্রচেষ্টাই ইরানকে বর্তমানের উত্তাল ঝড়ো পরিস্থিতি থেকে বের করে একটি গর্বিত ও বিজয়ী জাতি হিসেবে প্রতিষ্ঠিত করবে।

মন্তব্য (০)





image

দেশের দুই শীর্ষ গণমাধ্যম বন্ধের নির্দেশ দিলেন উগান্ডার সে...

নিউজ ডেস্কঃ উগান্ডার সবচেয়ে প্রভাবশালী দুটি গণমাধ্যম প্রতিষ্...

image

মার্কিন হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নিউজ ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে চলমান পাল্টা-পাল্টি হামলার মধ্...

image

যুদ্ধবিরতির মধ্যেও তাবুতে হামলা, নিহত আরও এক শিশু

নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্...

image

আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে ...

image

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা

নিউজ ডেস্ক : টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়ে...

  • company_logo