• লিড নিউজ
  • অর্থনীতি

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : ভূরাজনৈতিক অস্থিরতার মাঝে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। মূল্যবান ধাতুটির দাম এক মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখতে পারে—এমন শঙ্কায় এবং মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা দেখা দেয়ায় স্বর্ণের দাম কমেছে।

বার্তা  সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার (১৮ মার্চ) স্পট গোল্ডের দাম ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৯০৩ দশমিক ১৯ ডলারে দাঁড়ায়। যা গত ১৮ ফেব্রুয়ারির পর সর্বনিম্ন। একই সঙ্গে এপ্রিল সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারও ২ শতাংশ কমে ৪ হাজার ৯০৭ দশমিক ৪০ ডলারে নেমেছে।

বাজার বিশ্লেষকেরা বলছেন, জ্বালানি তেলের উচ্চ দাম সুদের হার দীর্ঘ সময় বেশি থাকার আশঙ্কা তৈরি করেছে। এতে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমছে। উচ্চ সুদের কারণে বিনিয়োগকারীরা সুদ প্রদানকারী সম্পদের দিকে ঝুঁকছেন।

নেমো ডট মানির বাজার বিশ্লেষক জেমি দত্ত বলেছেন, জ্বালানির উচ্চমূল্যের কারণে সুদের হার দীর্ঘ সময় ধরে বেশি থাকবে বলে বিনিয়োগকারীরা উদ্বিগ্ন। ইরান সংঘাত যত দীর্ঘ হবে, এই পরিস্থিতি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, যা স্বর্ণকে কম আকর্ষণীয় করে তুলছে।

মন্তব্য (০)





image

বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজি, মাছের দামে চড়াভাব

নিউজ ডেস্কঃ অস্বস্তি কাটছে না সবজির বাজারে। প্রতি সপ্তা...

image

‎আলু-পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে শ্রীলঙ্কায় যাবে বাং...

নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু ও পেঁয়াজ রপ...

image

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক : দুর্বল মার্কিন ডলারের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম...

image

‎হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্...

নিউজ ডেস্কঃ হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈর...

image

সেপ্টেম্বরের আট দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৮ দিনে দেশে প্রবাসী...

  • company_logo