• আন্তর্জাতিক

কাতার ও সৌদির জ্বালানি স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসভান্ডারের ইরানি অংশ সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরাইল হামলার পর উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস স্থাপনাগুলোতে হামলার হুমকি দেয় ইরান এবং কাতার ও সৌদি আরবে ব্যাপক হামলা চালিয়েছে তেহরান। বার্তাসংস্থা রয়টার্সের বরাত দিয়ে দ্য জাকার্তা পোস্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‎কাতারের রাষ্ট্রীয় তেল-গ্যাস কোম্পানি কাতারএনার্জি জানিয়েছে, জ্বালানি শিল্পের কেন্দ্র রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে।

‎সৌদি আরব বলেছে, গতকাল (বুধবার, ১৮ মার্চ) রিয়াদের দিকে ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করে ধ্বংস করেছে। একই দিনে দেশটির পূর্বাঞ্চলের একটি গ্যাস স্থাপনায় ড্রোন হামলার চেষ্টাও নস্যাৎ করা হয়েছে।

‎সাউথ পার্স বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসভান্ডারের ইরানি অংশ। উপসাগরের ওপারে কাতারের সঙ্গে ইরান এই গ্যাসক্ষেত্র ভাগ করে নেয়। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের সাউথ পার্স স্থাপনায় হামলাকে ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’ বলে ইসরাইলকে ভর্ৎসনা করেছে।

‎একই সঙ্গে আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে আখ্যা দিয়ে ইরানেরও নিন্দা জানিয়েছে কাতার এবং তেহরানের দুই জ্যেষ্ঠ কূটনীতিককে বহিষ্কার করেছে।

‎ইসরাইল সাউথ পার্সে হামলার দায় প্রকাশ্যে স্বীকার করেনি। তবে ওয়াল স্ট্রিট জার্নাল নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, গ্যাসক্ষেত্রে হামলার ইসরাইলি পরিকল্পনা সম্পর্কে ট্রাম্প আগে থেকেই জানতেন এবং সেটিকে সমর্থন দিয়েছিলেন।

‎ইরানের ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, গ্যাস ট্যাংক এবং একটি শোধনাগারের কিছু অংশে আঘাত হানা হয়েছে। তারা বলেছে, কর্মীদের সরিয়ে নেয়া হয়েছে। পরে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সেখানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

‎ইরান অঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস স্থাপনাকে ‘সরাসরি ও বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে তালিকাভুক্ত করেছে। এসব স্থাপনা এমন দেশগুলোতে অবস্থিত, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। তালিকায় রয়েছে সৌদি আরবের স্যামরেফ রিফাইনারি ও জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, সংযুক্ত আরব আমিরাতের আল হোসন গ্যাসক্ষেত্র, এবং কাতারের মেসাইদ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, মেসাইদ হোল্ডিং কোম্পানি ও রাস লাফান। ইরান বলেছে, ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগে এসব এলাকা অবিলম্বে খালি করা উচিত।

‎এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইল উপসাগরীয় অঞ্চলে ইরানের জ্বালানি উৎপাদন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা থেকে বিরত ছিল। এর ফলে প্রতিবেশী দেশগুলোর তেল ও গ্যাস শিল্পে ইরানের পাল্টা হামলাও এড়ানো গিয়েছিল। আন্তর্জাতিক আইন অনুযায়ী, বেসামরিক জ্বালানি অবকাঠামোয় হামলা চালানো রাষ্ট্রগুলোর জন্য নিষিদ্ধ।

‎ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, তিনি কাতারের আমির ও ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং পানি ও জ্বালানিসহ বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা বন্ধে ‘স্থগিতাদেশ’ দেয়ার আহ্বান জানিয়েছেন।

‎ইরান এরই মধ্যে কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে। এই পথ দিয়ে বিশ্বের ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ হয়। তবে জ্বালানি অবকাঠামো অক্ষত থাকলে এই বিঘ্ন স্বল্পস্থায়ী হবে বলে আশা করছিল ভোক্তা দেশগুলো।

‎ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস গতকাল (বুধবার, ১৮ মার্চ) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি বলেন, ‘হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ চলাচল ইউরোপের জন্য অগ্রাধিকার এবং এই যুদ্ধের কূটনৈতিক সমাধানকে সমর্থন করে ইউরোপীয় ইউনিয়ন।’

‎গতকাল (বুধবার, ১৮ মার্চ) ইসরাইল ইরানের গোয়েন্দামন্ত্রী এসমাইল খাতিবকে হত্যা করেছে। এর এক দিন আগে নিহত হন প্রভাবশালী নিরাপত্তাপ্রধান আলি লারিজানি।

‎পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরাইলের দিকে ক্লাস্টার ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যেগুলো প্রতিহত করা তুলনামূলক কঠিন। আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) মধ্যরাতের কিছু পর ইসরাইলের অ্যাম্বুলেন্স সেবা জানায়, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরাইলের আদানিম এলাকায় এক বিদেশি নাগরিক নিহত হয়েছেন। এতে ইসরাইলে মৃতের সংখ্যা অন্তত ১৫ জনে পৌঁছেছে।

‎গতকাল (বুধবার, ১৮ মার্চ) দখলকৃত পশ্চিম তীরেও প্রথম প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। প্যালেস্টাইনি রেড ক্রিসেন্ট জানায়, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় তিন ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন

মন্তব্য (০)





image

বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি ১১০ ডলার

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোতে হামলার ঘটনাকে কেন্দ্র করে...

image

ইউক্রেনের আরও ২ গ্রাম দখলে নিল রাশিয়া

নিউজ ডেস্ক : ইউক্রেনের আরও দুটি গ্রাম রাশিয়া দখল করে নিয়েছে বলে জানিয়েছে...

image

সৌদি আরবে ঈদ শুক্রবার

নিউজ ডেস্ক : সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে ...

image

ইরানের যা আছে সব ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প

নিউজ ডেস্ক : ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে গণহত্যাকারী ইসরাইল ও তাদের স...

image

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির জন্য চেষ্টা অব্যাহত রাখবে চীন: প...

নিউজ ডেস্ক : চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, মধ্যপ্রা...

  • company_logo