• লিড নিউজ
  • আন্তর্জাতিক

মুসলিম দেশগুলোকে তেহরানের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান লারিজানির ‎

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মুসলিম দেশগুলোকে তেহরানের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে তাদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি।

‎আরবি ভাষায় লেখা এক চিঠিতে তিনি বিভিন্ন দেশের নেতাদের উদ্দেশে বলেন, 'ইসলামি বিশ্বের ভবিষ্যৎ নিয়ে ভাবুন।'

‎লারিজানি বলেন, 'আজকের এই সংঘাত একদিকে আমেরিকা ও ইসরায়েল, অন্যদিকে প্রতিরোধ শক্তির মধ্যে। আপনারা জানেন, আমেরিকা কারো প্রতি বিশ্বস্ত নয় এবং ইসরায়েল আপনাদের শত্রু। কিছু সময় থেমে নিজেদের এবং অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে ভাবুন। ইরান আপনাদের প্রতি আন্তরিক এবং আধিপত্য বিস্তারের কোনো উদ্দেশ্য নেই।'

‎তিনি আরও দাবি করেন, ইরান তথাকথিত 'আমেরিকান-জায়নিস্ট আগ্রাসনের' শিকার, যার লক্ষ্য দেশটিকে দুর্বল করা। একই সঙ্গে সংকটের সময়ে মুসলিম দেশগুলোর সীমিত সমর্থনেরও সমালোচনা করেন তিনি।

‎হামলা সত্ত্বেও লারিজানির দাবি, ইরানের জনগণ শক্তিশালী জাতীয় ও ইসলামি প্রতিরোধ গড়ে তুলেছে।

‎চিঠিটি এমন সময় এলো, যখন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং বাহারাইনসহ কয়েকটি মুসলিম দেশ তাদের ভূখণ্ডে ইরানের হামলার নিন্দা জানিয়েছে।

‎অন্যদিকে, ইরান বারবার বলেছে, তারা যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটির সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রাখবে।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo